Rathin Ghosh

৫ বার এড়িয়েছিলেন হাজিরা, পুরনিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ইডি দপ্তরে প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ

শুক্রবার সকাল ১০ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন রথীন।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৬:০৪

options
link
৫ বার এড়িয়েছিলেন হাজিরা, পুরনিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ইডি দপ্তরে প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ
পুরনিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ইডি দপ্তরে প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ

৫ বার এড়িয়েছিলেন হাজিরা। অবশেষে পুরনিয়োগ দুর্নীতি মামলায় সল্টলেকে ইডি দপ্তরে হাজির দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। শুক্রবার সকাল ১০ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। প্রবেশের আগে রথীন বলেন, “আমাকে কেন ডেকেছে জানি না। ভিতরে গেলে জানতে পারব।”

Advertisement

পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ভোট পর্বে মোট ৫ বার তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু ব্যস্ততার অজুহাতে বারবার তা এড়িয়ে গিয়েছেন রথীন। শুক্রবার সকালে হঠাৎই সল্টলেকে ইডি দপ্তরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। তাঁর দাবি, তিনি জানেন না কী কারণে তলব। শোনা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন ইডি আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে ছিলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুও। অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলার তদন্তের স্বার্থে গত ৬ এপ্রিল, ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে বিধানসভা ভোট পর্বের মধ্যে একাধিকবার ইডির তরফে হাজিরার  নোটিস পান প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তখন নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন বলে সময় চেয়ে হাই কোর্টের দারস্থ হয়েছিলেন তিনি। তৃণমূল সূত্রের দাবি, আদালতের নির্দেশ মেনে নির্বাচন চলাকালীন ইডির হাজিরা এড়িয়ে ছিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী। ভোট মিটতেই পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সহযোগিতায় গত ১ মে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারীদের মুখোমুখি হন সুজিত বসু। তারপর ১২ মে ফের হাজিরা দেন তিনি। ম্যারাথন জেরার পর ওইদিন তাঁকে গ্রেপ্তার করে ইডি। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.