বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রশাসনিক পদে রদবদল করেছে। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয় মল্লিক-কন্যা প্রিয়দর্শনীকে (Priyadarshini Mullick)। বৃহস্পতিবারই স্কুল শিক্ষা দপ্তরের তরফে এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শোনা যাচ্ছে, সম্প্রতি তাঁকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি হননি।
শোনা যাচ্ছে, সম্প্রতি প্রিয়দর্শিনী মল্লিককে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা মানতে রাজি হননি। এরপরই শিক্ষা দপ্তর তাঁকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন:
রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। রেশন দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তারির পর চর্চায় উঠে এসেছিল মেয়ের নামও। রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক মহলের খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। প্রশাসনিক পদে ব্যাপক রদবদল করা হয়েছে। শোনা যাচ্ছে, সেই সময় প্রিয়দর্শিনী মল্লিককে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা মানতে রাজি হননি। এরপরই শিক্ষা দপ্তর তাঁকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। গতকাল, বৃহস্পতিবার এই মর্মে জারি করা হয় বিজ্ঞপ্তি।
রাজ্যের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিয়দর্শিনী মল্লিককে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এবার তিনি আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করবেন। তবে এবিষয়ে এখনও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গতকালই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়দর্শিনী।
সর্বশেষ খবর
-
ইউনুসের জন্যই হামের বাড়বাড়ন্ত! প্রাক্তন উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিস
-
ঘুষ নিয়ে ঘিঞ্জি জায়গায় হোটেলের অনুমতি! অগ্নিকাণ্ডে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদকে তোপ বিজেপি বিধায়কের
-
৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প! ধ্বংসপুরী ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩
-
‘ক্রিকেটীয় বোধের ধারপাশ দিয়ে যায়নি’, উইকেট ছুড়ে দেওয়ায় পন্থকে তুলোধোনায় প্রাক্তন ক্রিকেটার
-
স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেপ্তার আইএসআই এজেন্ট রানার সহযোগী ইমরান