‘বাংলার বাড়ি’ প্রকল্পের সূচনা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু সেই প্রকল্পের আওতায় যাঁরা বাড়ি পেয়েছেন, তাঁরা কি আদৌ যোগ্য? তা যাচাই করতেই এবার জেলাশাসকদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন:
সোমবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। অভিযোগ উঠেছে, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় এমন অনেককে বাড়ি দেওয়া হয়েছে, যাঁরা অযোগ্য। তাঁরা এই প্রকল্পের লাভ পেয়েছে। ফলে সমস্ত উপভোক্তাদের পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু হবে। আগামী ৩০ মে অর্থাৎ শনিবারের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে রাজ্য।
রাজ্যে পালাবদলের পর নতুন সরকার কর্মযজ্ঞে নেমেছে। মন্ত্রিসভা গঠনের পর থেকেই একাধিক নির্দেশ আসছে নবান্ন থেকে। তৃণমূল জমানার একাধিক দুর্নীতির বিষয়ও প্রকাশ্যে আসছে। প্রচুর বৈঠক করছেন শুভেন্দু। সোমবারই রাজ্যের সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে রিপোর্টও তলব করেছেন তিনি। এছড়াও আর জি কর মামলার ফাইল খুলেছে রাজ্য সরকার। খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের মামলার শুনানিতে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করল কলকাতা হাই কোর্ট। অন্যদিকে, অভয়া কাণ্ডে সাসপেন্ড করা হয়েছে তিন আইপিএস অফিসারকেও।
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের