Kolkata Police reshuffle

১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের

উত্তর কলকাতার সিঁথি থানার ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়। চেতলা থানার ওসি হয়েছেন মৌসম চট্টোপাধ্যায়।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ০০:০৬

options
link
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
অনলাইনে যাবতীয় তথ্য আপডেট করতে হবে, থানাগুলিকে কড়া নির্দেশ লালবাজারের

কলকাতা পুলিশে বড়সড় রদবদল। বৃহস্পতিবার ওসি ও অ্যাডিশনাল ওসি মিলিয়ে মোট ৩৩ জন ইন্সপেক্টরের রদবদল করা হল। তাঁদের মধ্যে শহরের প্রায় কুড়িটি থানার ওসিকে বদল করেছে লালবাজার। বহু বছর পর একসঙ্গে কলকাতার দুটি থানার ওসি হলেন মহিলা ইন্সপেক্টর। উত্তর কলকাতার সিঁথি থানার ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়। তিনি ছিলেন উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি। ভোটের আগে কিছুদিনের জন্য তিনি কালীঘাট থানার ওসি ছিলেন। টালিগঞ্জ মহিলা থানার ওসি রূপা সিং হলেন সরশুনা থানার নতুন ওসি। দক্ষিণ কলকাতার ভবানীপুর থানার নতুন ওসি হলেন রাজীব চট্টোপাধ্যায়। ভবানীপুর থানা থেকে ইন্সপেক্টর সৌমিত্র বসু গেলেন এসটিএফে। চেতলা থানার ওসি হয়েছেন মৌসম চট্টোপাধ্যায়। অমিত চট্টোপাধ্যায় হলেন পার্ক স্ট্রিট থানার ওসি। গৌতম রুজ ভাঙড় থানার ওসি হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

Advertisement

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের কলকাতা পুলিশে এ নিয়ে দ্বিতীয়বার রদবদল করা হল। চলতি মাসের শুরুতেই কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে কলকাতা পুলিশের জয়েন্ট পুলিশ কমিশনার করা হয়েছে। প্রদীপ কুমার যাদব ছিলেন কলকাতার এসটিএফের ডেপুটি কমিশনার। তাঁকে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাশাপাশি এক সপ্তাহ আগেই নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এক ধাক্কায় রাজ্যের ১০৮ জন আইসিকে বদলি করা হয়। প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, এ রাজ্যে শাসকের আইন নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকারের দু’মাসের মধ্যেই প্রশাসনে রদবদল অব্যাহত। একসঙ্গে এতগুলি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বদলির পদক্ষেপ তারই অংশ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.