সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কমিক সেন্স ও হিউমারের গুণগ্রাহী অগণিত বাঙালি৷ প্রথাগত পদ্ধতির বাইরে হেঁটে বাংলা টেলিভিশন জগতে এক অন্য ধারার সঞ্চালনা শৈলী শুরু করেছিলেন তিনি৷ চোখে না দেখে, গলার স্বর শুনেই তাঁকে চিনে ফেলতে পারেন অনুরাগীরা৷ এহেন মীর’ই এবার জড়ালেন বিতর্কে৷ সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে ফেসবুকে এমন একটি ছবি পোস্ট করলেন, যা নিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়তে হল তাঁকে৷
[ফুটপাথের হকারদের জন্য এবার আসছে চাকা লাগানো নীল-সাদা স্টল ]
শনিবার সমগ্র দেশজুড়ে পালিত হচ্ছে ৭০তম সাধারণতন্ত্র দিবস৷ পতাকা উত্তোলন করে দেশমাতৃকাকে শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও ছেয়ে গিয়েছে শুভেচ্ছাবার্তা৷ রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী থেকে শুরু করে জনপ্রিয় তারকা৷ এমনকী সাধারণ মানুষ৷ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন৷
[একের কিডনি ও লিভারে প্রাণ ফিরে পেতে চলেছেন ২ জন]

শনিবার তাঁর অনুরাগীদের ফেসবুকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান শিল্পী মীর-ও৷ ‘রিপাবলিক ডে’-র শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি নিজের ফেসবুকে পেজে পোস্ট করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনা ওরফে ‘ঋ’ এবং পাবলিক বা জনগণে’র ছবি৷ অনুরাগীদের উদ্দেশ্যে লেখেন, Happy Rii-Public Day!৷ শিল্পীর এই পোস্ট ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিতর্ক৷ একের পর এক কমেন্টে অনুরাগীরা সরব হয়েছেন মীরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা৷ কিন্তু এই বিতর্কিত পোস্ট নিয়ে এখনও মুখ খোলেননি শিল্পী৷ এমনকী, পোস্টটিকে ফেসবুক থেকে ডিলিটও করেননি তিনি৷
[হাসপাতালে উৎপাত, আইনি জটিলতায় থমকে বিড়াল-বন্দির কাজ]


সর্বশেষ খবর
-
পালাবদলের পর প্রথমবার বঙ্গে নিতিন, বিমানবন্দরে ‘নবীন’ বরণে হাজির শুভেন্দু-শমীকরা
-
টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, রাস্তায় স্পষ্ট দাগ! দুর্গাপুরের উড়ালপুরে নিচে যুবকের দেহ
-
বেঙ্গালুরুর ট্রাফিক, থাকা-খাওয়ার সমস্যা! ড্র করে ভারতের ‘অব্যবস্থা’কেই বিঁধলেন পানামা কোচ
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত