হাওড়া

দীর্ঘদিন ধরে দেরিতে চলছে লোকাল ট্রেন, হাওড়া স্টেশনে ভাঙচুর নিত্যযাত্রীদের

বিক্ষোভ তুলতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০১৯, ১৪:৪৭

options
link
দীর্ঘদিন ধরে দেরিতে চলছে লোকাল ট্রেন, হাওড়া স্টেশনে ভাঙচুর নিত্যযাত্রীদের

সুব্রত বিশ্বাস: নিয়মিত নির্ধারিত সময়ের থেকে অনেকটা দেরিতে ট্রেন চলার জের। প্রতিবাদে হাওড়া স্টেশনে ভাঙচুর চালাল যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরাও। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।

Advertisement

ঘটনার সূত্রপাত শনিবার বেলা ১১ টা ২৫ মিনিট নাগাদ। সূত্রের খবর, এদিন প্রায় ৪৫ মিনিট দেরিতে হাওড়া স্টেশনে ঢোকে ডাউন আরামবাগ লোকাল। ওই ট্রেনটিই আপে ব্যান্ডেল যাওয়ার কথা ছিল। কিন্তু ডাউনে ট্রেনটি দেরিতে ঢোকার কারণে আপ ব্যান্ডেল লোকালটি ছাড়তে পারেনি। ফলে আপ ব্যান্ডেল লোকালের যাত্রীরাও দীর্ঘক্ষণ ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন। ডাউন ট্রেনটি হাওড়া ঢুকতেই আরামবাগ লোকালের যাত্রীরা ট্রেনের গার্ডের উপর চড়াও হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন আপ ট্রেনের যাত্রীরাও। এরপরই স্টেশন ম্যানেজারের উপর চড়াও হয় যাত্রীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

HOWRAH-STATION

Advertisement

স্টেশনের ম্যানেজারের ঘরের টেবিল ও দরজায় ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ যাত্রীরা। মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে স্টেশন চত্বর। ব্যাহত হয় ট্রেন চলাচল। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় আরপিএফ। বিক্ষোভের মাঝে পড়ে আহত হন পুলিশ কর্মীরা। এরপরই ঘটনাস্থল থেকে ৫ যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। এ প্রসঙ্গে পূর্ব রেলের সিপিআরও নিখিল চক্রবর্তী জানান,”শনিবার ট্রেন কিছুটা দেরিতে চলছিল। সেই কারণে যাত্রীরা ক্ষোভপ্রকাশ করে। স্টেশন ম্যানেজারের ঘরে ব্যাপক ভাঙচুর চালায় যাত্রীরা।” তবে বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি এমনটাই জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, শুধু এদিন নয় যাত্রীদের অভিযোগ প্রায় তিন মাস ধরে এইভাবে দেরিতে চলছে এই লাইনের ট্রেন। ফলে স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে ক্ষোভ বাড়ছিল যাত্রীদের মনে। এদিন সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে। যদিও রেলের তরফে দাবি করা হয়েছে যে, ৩ মাস নয়, এদিনই বেশ কিছুক্ষণ দেরিতে এসেছে ট্রেন। সেই কারণেই এই ঘটনা।  

[আরও পড়ুন: বছরভর গাছে বন্দি, ভূত চতুর্দশীর রাতে এই শ্মশানে ‘মুক্ত’ পিশাচের দল]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.