সল্টলেকের অভিজাত রেস্তরাঁর খাবারে ‘বিষ’, নমুনায় মিলল জীবাণু

রিপোর্ট গেল স্বাস্থ্য দপ্তরে৷  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০১৮, ১৬:৪৩

options
link
সল্টলেকের অভিজাত রেস্তরাঁর খাবারে ‘বিষ’, নমুনায় মিলল জীবাণু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আশঙ্কাই সত্যি হল! সল্টলেক ও রাজারহাটের রেস্তরাঁ থেকে সংগৃহীত খাবারের নমুনায় মিলল ব্যাকটেরিয়া৷ সালমোনেলা, কলিফর্ম-সহ খাবারে মোট চার ধরনের জীবাণু পাওয়া গিয়েছে৷ রেস্তোরাঁর ওই জীবাণুযুক্ত খাবারে থেকে রয়েছে রোগ ছড়িয়ে পরার আশঙ্কাও৷ হতে পারে ডায়েরিয়া, বমি, পেটে যন্ত্রণা এমনকী টাইফয়েডও৷

Advertisement

ভাগাড় থেকে জোগাড় করা পচা পশুর মাংস পৌঁছে যাচ্ছে হোটেল, রেস্তরাঁয়৷ ওই মাংস দিয়েই তৈরি হচ্ছে নানা সুস্বাদু খাবার৷ তা বেশ রসিয়ে উপভোগও করছেন আমজনতা৷ শিরোনামে উঠে আসে ভাগাড়কাণ্ড৷ এই তথ্য সামনে আসার পরই নড়েচড়ে বসে রাজ্য সরকার৷ চলতি বছরের মে মাসে শহরের রেস্তরাঁয় ঘুরে ঘুরে খাবারের গুণগত মান যাচাইয়ের কাজ শুরু করেন পুর-আধিকারিকরা৷ রাজারহাট-সল্টলেকের বিভিন্ন রেস্তোরাঁয় হানা দেন বিধাননগর পুরনিগমের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[স্থগিত ভরতির পরীক্ষা, ফের রাতভর ঘেরাও যাদবপুরের উপাচার্য]

প্রতিটি রেস্তরাঁর রান্নাঘর, খাবারের জায়গা, রান্নায় ব্যবহৃত উপকরণের নমুনা সংগ্রহ করা হয়৷ পুর আধিকারিকদের সংগৃহীত ৩৩টি নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়৷ প্রায় মাসখানেক পর ১৩টি পরীক্ষার রিপোর্ট হাতে পায় পুরনিগম৷ কিন্তু এই রিপোর্টেই লুকিয়ে রয়েছে বিপদের শঙ্কা৷ আটটি নমুনায় মিলেছে ব্যাকটেরিয়া৷ পরীক্ষা বলছে, ওই খাবারগুলিতে রয়েছে সালমোনেলা, কলিফর্মের মতো চার ধরনের জীবাণু৷ বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ (স্বাস্থ্য) প্রণয় রায় বলেন, “এখনও কুড়িটি পরীক্ষার রিপোর্ট পুরসভার হাতে পৌঁছতে বাকি রয়েছে৷ আপাতত এই আটটি পরীক্ষার রিপোর্ট রাজ্য স্বাস্থ্যদপ্তরে পাঠানো হয়েছে৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী রেস্তরাঁগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷”

Advertisement

[ব্যাগের ভিতরেই ডেবিট কার্ড, অথচ অ্যাকাউন্ট থেকে উধাও টাকা]

চিকিৎসকদের মতে, জীবাণুযুক্ত খাবারগুলি মানবদেহে প্রভাব ফেলতে পারে মারাত্মক৷ সালমোনেলা জীবাণুর প্রভাবে হতে পারে টাইফয়েড৷ এছাড়া কলিফর্ম-সহ অন্যান্য জীবাণু যুক্ত খাবার খেয়ে ডায়েরিয়া, জ্বর, বমি এমনকী পেটে যন্ত্রণার মতো সমস্যাতেও ভুগতে হতে পারে খাদ্যরসিকদের৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.