Samik Bhattacharya on TMC Symbol Row

‘উপরওয়ালার বিচার, তৃণমূল মৃত-নির্মূল’, মমতার প্রতীক হাতছাড়ায় কটাক্ষ শমীকের

আগামী উপনির্বাচনে লড়াইয়ের জন্য প্রতীক হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। জোড়া ফুল এখন কালীঘাট তৃণমূল ও ঋতব্রত শিবির কেউই ব্যবহার করতে পারবে না। সেই কথা গতকাল, বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২০:২১

options
link
‘উপরওয়ালার বিচার, তৃণমূল মৃত-নির্মূল’, মমতার প্রতীক হাতছাড়ায় কটাক্ষ শমীকের
মমতার প্রতীক হাতছাড়ায় কটাক্ষ শমীকের।

আগামী উপনির্বাচনে লড়াইয়ের জন্য প্রতীক হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস (TMC Symbol Row)। জোড়া ফুল এখন কালীঘাট তৃণমূল ও ঋতব্রত শিবির কেউই ব্যবহার করতে পারবে না। সেই কথা গতকাল, বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই বিষয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্বকে খোঁচা দিলেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। বিজেপির রাজ্য সভাপতি এদিন “উপরওয়ালার বিচার” বলে কটাক্ষ করে বলেন, “তৃণমূল নেই। তৃণমূল মৃত, তৃণমূল নির্মূল।”

Advertisement

এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “এটা উপরওয়ালার বিচার। সিঁদুর, আলতায় পদ্মফুলের ছবি থাকলে তা বিক্রি করা যাবে না। উত্তর ২৪ পরগনা জুড়ে, বারাকপুর জুড়ে এই ফতোয়া একসময় জারি করেছিল তৃণমূল। আর তৃণমূলের প্রতীক থাকল কী গেল, তাতে মানুষের কিছু এসে যাবে না।” এরপরই আরও সুর চড়িয়ে শমীক বলেন, “তৃণমূল বলে কোনও পার্টি নেই। তৃণমূল মৃত। তৃণমূল নির্মূল।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উপনির্বাচনে লড়াইয়ের জন্য বিকল্প নাম ও প্রতীক এদিন বেলা ১১টার মধ্যে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত শিবিরকে জমা করতে বলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তাঁরা মানেন না। ‘ঘাসের উপর জোড়াফুল’ প্রতীক এবং ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে’র নাম ফ্রিজ হওয়ার পরই সাফ জানিয়ে দিয়েছিলেন কালীঘাট তৃণমূলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতায় দলের জন্য নতুন নাম ও প্রতীক বেছে নিতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও মমতার পক্ষ থেকে নাম ও প্রতীক জানানো হয়েছে। ইমেল করা হয়েছে কমিশনের কাছে।

Advertisement

অন্যদিকে, ঋতব্রত শিবিরের পক্ষ থেকেও নাম ও প্রতীকের তালিকা জমা দেওয়া হয়েছে। দলের নাম হতে পারে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ বা ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস।’ তাঁরা খাম, ব্ল্যাকবোর্ড ও টর্চ প্রতীক হিসাবে চাইছে বলে খবর। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ঋতব্রত শিবির যে দুটি প্রতীকের উল্লেখ করেছে, সেগুলি বাংলারই দুই রাজনৈতিক দল নির্বাচনে ব্যবহার করে। খাম প্রতীক ব্যবহার করে আইএসএফ। টর্চ প্রতীকে সাধারণত ভোটে লড়তে দেখা যায় এসইউসিআই।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.