সুপ্রিম নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের একাংশ বকেয়া ডিএ-এর একটা অংশ পেয়েছেন। অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের অ্যাকাউন্টেও ঢুকেছে টাকা। তবে সরকার পোষিত কর্মী অর্থাৎ স্কুল, কলেজ, পুরসভায় কর্মরতরা এখনও পর্যন্ত কোনও টাকা পাননি। অবিলম্বে সরকার পোষিত কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ মেটানোর আর্জি জানিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)।
আরও পড়ুন:
দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি জানিয়ে আসছেন। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত বকেয়া ডিএ (DA) দেওয়ার নির্দেশও দিয়েছিল। কিন্তু তৎকালীন রাজ্য সরকার পালটা আদালতে আর্থিক পরিস্থিতি জানিয়ে সময় চায়। পরবর্তীতে ২০১৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত যা বকেয়া তার ২৫ শতাংশ দুভাগে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। সরকারি কর্মীদের একাংশ সেই টাকা পেয়েছেন। অবসরপ্রাপ্তদের একাংশও পেয়েছেন। তবে সরকার পোষিত সংস্থার বর্তমান ও অবসরপ্রাপ্ত কোনও কর্মীই কোনও টাকা পাননি। ফলে ডিএ আন্দোলন এখনও চলছে। এরই মাঝে গত সপ্তাহে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে।
বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, এই বৈঠকের পর তাঁরা সন্তুষ্ট। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে পালন করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি। এই নিয়ে কাজ শুরু করতে মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্দেশ দেন শুভেন্দু। ভাস্কর আরও জানান, এরিয়ারের শতাংশ নিয়ে মতানৈক্য ছিল, এনিয়ে ফের বৈঠকের আশ্বাস দেওয়া হয়েছে। সেই বৈঠকের ৭ দিনের মাথায় মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি দিলেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, অবিলম্বে বকেয়া যে সকল কর্মীরা বকেয়া ডিএ পাননি, অবিলম্বে তা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে ডিএ দেওয়া হোক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আপনি অনেক বদলে গিয়েছেন’, পওয়ারের নাতনির বিয়েতে মোদিকে ‘দাদা’ সম্বোধন খাড়গের
-
‘আপনার আরোগ্যে আনন্দিত’, পুলিশকর্মীর মৃত্যুর ৪২ দিন পর ফোনে আয়ুষ্মান ভারতের মেসেজ!
-
কন্টেনার ভর্তি আস্ত জাহাজ উঠে পড়ল রাস্তায়! হুলস্থুল ডায়মন্ড হারবারের নুরপুরে
-
নেপাল হয়ে ভারতে, ভুয়ো নথিতে তপসিয়ার ঠিকানা, কী টার্গেট ছিল পাক আইএসআই এজেন্ট রানার?
-
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার!