ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)কে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আশ্বাস দিয়েছেন দ্রুত সেই কাজ হবে। কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “নির্বাচনের সময় রাজনীতি করব। সারা বছর উন্নয়ন হবে। ঘাটালের সাংসদ ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে বলেছেন। আমরা করব। উন্নয়নের স্বার্থে সবাই এক হয়ে গিয়েছে।” পরে সাংবাদিক মুখোমুখি হয়ে সাংসদ দেব (Dev) বলেন, “আগামী বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অর্থ বরাদ্দ করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।”
এই বিষয়ে আরও খবর
মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দুু অধিকারী। সেখানে বিজেপি বিধায়ক, এমপিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এমপি ও বিধায়করা। প্রশাসনিক বৈঠকে ছিলেন ঘাটালের সাংসদ দেব ও মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। সূত্র মারফত খবর, বৈঠকে দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেন। ঘাটালবাসীর স্বপ্নকে বাস্তবায়িত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রতিশ্রুতি চান। মুখ্যমন্ত্রী তখনই তাঁকে জানান, সরকার সেই কাজ করবে।
বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “খুব ভালো বৈঠক হয়েছে। ঘাটালের সাংসদ জানিয়েছেন, লোকসভা নির্বাচনের সময় উনি ঘাটাল মাস্টারে প্ল্যান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই পরিকল্পনা আমাদেরও প্রতিশ্রুতি ছিল।আমরা করব। উন্নয়নের স্বার্থে সবাই এক হয়ে গিয়েছে।” দেব জানিয়েছেন, “ঘাটাল প্ল্যান নিয়ে বিগত সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। আমি ঘাটালবাসীকে কথা দিয়েছি এইটা হবে। তার জন্যই মুখ্যমন্ত্রীর বৈঠকে আসা। আমি প্রথম থেকেই সৌজন্যের রাজনীতিই করেছি। আমার এলাকার কথা বলেছি।”
এদিন কোলাঘাটে উন্নয়নের স্বার্থে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধি ও পুলিশের মধ্যে সমন্বয় সাধন, বর্ষার মরশুমের পরিকল্পনা ও একাধিক ইস্যুতে বৈঠক হয়েছে। ৩৫ জন বিধায়ককে ডাকা হয়েছিল। তাঁরা প্রত্যেকেই এসেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে বিরোধী দলের নেতারাও ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকার বিরোধীদের ডাকত না। আমরা তা চাই না। রাজনীতি হবে নির্বাচনের সময়। সারা বছর কাজ হবে। শাসকের আইন নয়, আইনের শাসকই লক্ষ্য। আমরা সাধারণ মানুষের পাশে আছি।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘কলকাতার বাইরে, হাই কোর্টে মামলাও করেছি’, সিআইডি হাজিরা এড়িয়ে ফের সময় চাইলেন অভিষেক
-
আর্জেন্টিনাকে সমর্থন করা ‘পাপ’! ১০ লিটার দুধে স্নান করে ব্রাজিলের সমর্থক হলেন বাংলাদেশের তরুণ
-
সনাতনীদের ভাবাবেগে আঘাত! সরল ‘ধাম’, দিঘার জগন্নাথ মন্দির এখন শুধুই সাংস্কৃতিক কেন্দ্র
-
আচমকাই ভারতীয় দল থেকে বাদ সিরাজ! পরিবর্ত ঘোষণা করল বোর্ড, নেপথ্যে কোন কারণ?
-
যৌনতার মোড়কে পর্দায় ‘পণ্য’ জাহ্নবী! বিতর্ক বাড়তেই ‘পেড্ডি’ থেকে ছাটা হল কোন কোন দৃশ্য?



