পুজোর আগেই বিজেপিতে মিশে যাবে এনসিপিআই (ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া)! সরাসরি পদ্মশিবিরে যোগ দেবেন হালে চর্চায় আসা দলটি! সোমবার এমনটাই দাবি করেছেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া। তাঁর এহেন দাবিতে রীতিমতো তুফান উঠেছে চায়ের কাপে। কোচবিহারের সাংসদ জানিয়েছে, তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন সাংসদের মধ্যে ১৭ জনই পুজোর আগে বা পরে সরাসরি বিজেপিতে যোগ দিতে চলেছেন। তবে তিন সংখ্যালঘু সাংসদ বিজেপিতে যোগদান করবেন না। তাঁরা এনসিপিআইতে থেকে এনডিএ-কে সমর্থন করবেন।
পুজোর আগে জগদীশ বসুনিয়ার এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। যদিও এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানান, বিজেপিতে যোগদানের বিষয়ে তিনি কিছুই জানেন না। যা বলার সময় বলবে। জগদীশকে কটাক্ষ করেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাংসদ জানান, তৃণমূল থেকে বেরিয়ে তাঁরা সরাসরি বিজেপিতে যোগদান করতে চেয়েছিলেন। কিন্তু মুর্শিদাবাদের তিন সংখ্যালঘু সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান সরাসরি বিজেপিতে যোগ দিতে না চাওয়ায় সমস্যা তৈরি হয়। এই নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনাও হয়েছে তাঁদের। সেই আলোচনায় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বিজেপির কথাতেই এনসিপিআইতে যোগদান করেছিলেন তাঁরা। মূলত দলত্যাগবিরোধী আইন এড়াতেই বিজেপি তাঁদের এনসিপিআইতে যোগদান করতে বলেছিলেন বলে দাবি করেন জগদীশ। তবে এবার ৩ সংখ্যালঘু সাংসদ বাদে ১৭ জন এনসিপিআই সাংসদ পুজোর আগে বা পরে সরাসরি বিজেপিতে যোগদান করবেন। তাঁর দাবি, “২০ সাংসদের মধ্যে ১৪ জন গেলেই দুই-তৃতীয়াংশ হয়। আর আমরা ১৭ জন একসঙ্গে আছি। ফলে কোনওভাবেই আমাদের সদস্যপদ বাতিল হবে না অথবা আমরা দলবিরোধী আইনের আওতায় পড়ব না।”
পুজোর আগে জগদীশ বসুনিয়ার এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। যদিও এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানান, বিজেপিতে যোগদানের বিষয়ে তিনি কিছুই জানেন না। যা বলার সময় বলবে। জগদীশকে কটাক্ষ করে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় যাঁরা নির্বাচনে জিতেছেন তাঁরা কখনও এনসিপিআই কখনও বিজেপি করছে। সবকটা বিজেপির দালালি করছে।” এবিষয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “দল বললে এনসিপিআই সাংসদদের বিজেপিতে যোগদান মানতে হবে। কিন্তু মন থেকে মানতে পারব না। পরজীবী হয়ে বাঁচতে চাই না। সর্বভারতীয় দলের সর্বভারতীয় ভূমিকা রয়েছে। জোটের একাধিক বাধ্যবাধকতা থাকে।” অন্যদিকে এনসিপিআইয়ের সংখ্যালঘু সাংসদ আবু তাহের জানান, তিনি এবিষয়ে কিছুই জানেন না। এনসিপিআইতে যোগদানের সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলী ঘোষ দস্তিদাররা তাঁদের নেতৃত্ব দিয়েছিলেন। বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁদের সরাসরি কথা হয়নি।
সর্বশেষ খবর
-
‘ট্রফিচোর নকভি’, এশিয়া কাপ ফাইনালে গ্যালারি থেকে তুমুল কটাক্ষ, পালিয়ে বাঁচলেন পাক বোর্ড প্রধান!
-
দেশেই আক্রান্ত কার্গিল যুদ্ধের বীর! অপারেশন সফেদ সাগরের ‘হিরো’কে বেধড়ক মারধর দুষ্কৃতীদের
-
স্ত্রীর মাথা কেটে ফ্রিজে, চলন্ত পুলিশভ্যান থেকে লাফ দিয়ে মৃত্যু অসমের সেই যুবকের
-
কালীঘাট মন্দিরে গয়না চুরিতে সিবিআই তদন্তের দাবি! এবার ‘সুপ্রিম’ দরবারে সাবর্ণ পরিবার
-
শ্রবণ, মনন ও নিদিধ্যাসন, ‘গুরুকুল’ শিক্ষাব্যবস্থার প্রাণভ্রমর