Passport verification

আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল

একের পর এক জাল পাসপোর্টের অভিযোগ সামনে আসার পর ভেরিফিকেশনের ব্যাপারে আগে থেকেই পুলিশ কড়া হয়েছিল। তবুও ভেরিফিকেশন নিয়ে কয়েকটি থানার বিরুদ্ধে অভিযোগ আসে।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ২৩:৫০

options
link
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
ফাইল ছবি।

পাসপোর্ট যাচাই বা ভেরিফিকেশন আর থানার হাতে নয়! ১ অক্টোবর থেকে শহরে সমস্ত ধরনের পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্ব থানার হাত থেকে চলে যাবে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে। ফলে নতুন পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য আর কোনও থানাকে সরাসরি দায়িত্ব নিতে হবে না। শুক্রবার এই ব‌্যাপারে নির্দেশিকা জারি করেছেন পুলিশ কমিশনার অজয় নন্দা।

Advertisement

পুলিশ কমিশনারের নির্দেশ অনুযায়ী, থানাগুলিকে সমস্ত পাসপোর্ট ভেরিফিকেশন অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। প্রত্যেক থানার ওসিকে নিশ্চিত করতে হবে যাতে কোনও ভেরিফিকেশন যাতে পড়ে না থাকে। ডিভিশনের ডিসিদেরও বলা হয়েছে, যাতে থানাগুলিতে নিষ্পত্তি না হওয়া পাসপোর্ট ভেরিফিকেশনের অগ্রগতির উপর তাঁরা প্রতিনিয়ত নজর রাখেন। কোনও ক্ষেত্রে হস্তক্ষেপের প্রয়োজন হলে তা সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনারের নজরে আনতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

লালবাজারের নির্দেশ, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটি থানায় কতগুলি পাসপোর্ট ভেরিফিকেশন বাকি রয়েছে, সপ্তাহে কতগুলি ফাইল নিষ্পত্তি হয়েছে ও সপ্তাহের শেষে কতগুলি ভেরিফিকেশন বাকি থাকছে, এই বিষয়গুলি নিয়ে থানাভিত্তিক সাপ্তাহিক রিপোর্ট জমা দিতে হবে। নভেম্বর পর্যন্ত প্রত্যেক সপ্তাহে এই রিপোর্ট দিতে হবে থানাগুলিকে। যে ফাইলগুলি নিষ্পত্তি হয়নি, সেগুলি যাতে সময়ের মধ্যে নিষ্পত্তি হয়, তার জন‌্য লালবাজারের পদস্থ কর্তা ও সিকিউরিটি কন্ট্রোলের ডিসিকে নজরদারি ও তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

উল্লেখ‌্য, একের পর এক জাল পাসপোর্টের অভিযোগ সামনে আসার পর ভেরিফিকেশনের ব‌্যাপারে আগে থেকেই পুলিশ কড়া হয়েছিল। তবুও ভেরিফিকেশন নিয়ে কয়েকটি থানার বিরুদ্ধে অভিযোগ আসে। নিয়ম মেনে সব কাজ হচ্ছে না বলে লালবাজারের কর্তাদের কাছে আসতে শুরু করে অভিযোগ। সূত্রের খবর, মূলত সেই কারণেই পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়ায় বড়সড় বদলের নির্দেশ লালবাজারের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.