দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করা বামনেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য কেন দেবরাজ চক্রবর্তী-অদিতি মুন্সির মামলা লড়লেন? তা নিয়ে বাক্যবাণে বিদ্ধ তিনি। দলের নেতা-কর্মীরাও বিষোদ্গার করছেন তাঁর বিরুদ্ধে। প্রকাশ্যেই বামনেতা শতরূপ ঘোষ বললেন, “চাই বিকাশদা হেরে যাক এই মামলা।” যদিও নিজের কাজের স্বপক্ষে ক্রমাগত যুক্তি দিয়ে চলেছেন বিকাশ। তাঁর দাবি, যারা বিতর্ক করছে তাঁর অবুঝ!
আরও পড়ুন:
দিন কয়েক আগে খবর রটেছিল, গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়কের স্বামী দেবরাজ চক্রবর্তী। যদিও পরবর্তীতে জানা যায়, এই খবর ভিত্তিহীন। এরপরই সস্ত্রীক কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন দেবরাজ-অদিতি। আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে, এই আশঙ্কায় আগাম জামিনের আর্জি জানান তাঁরা। তাঁদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন বামনেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তা নিয়ে বিতর্ক সর্বত্র। সর্বদা দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করা আইনজীবী কীভাবে দুর্নীতিগ্রস্তের হয়ে সওয়াল করলেন, এই প্রশ্নই সকলের। অর্থের জন্য তিনি নীতি-নৈতিকতা বিসর্জন দিয়েছেন বলেও অভিযোগ করেন বামেদের একাংশও।
এনিয়ে মুখ খুলেছেন বামনেতা শতরূপ। সরাসরি দলের বর্ষীয়ান নেতার বিরোধিতা না করলেও তিনি বললেন, “চাই বিকাশদা হেরে যাক।” তিনি আরও বলেন, “আগে বিকাশ ভট্টাচার্য অর্জুন সিংয়ের হয়েও মামলা লড়েছেন। এখন এই মামলা লড়া নিয়ে প্রশ্ন উঠেছে এ কথা সত্য। এই বিষয়ে বিকাশ ভট্টাচার্যই বলতে পারবেন। তিনি নিজের বক্তব্য রেখেওছেন। এবার দল যদি মনে করে, এই বিষয়ে উত্তর দেওয়ার দরকার, তাহলে নেতারা আলোচনা করবেন। তাঁরা বক্তব্য রাখবেন। তবে মনে রাখতে হবে, বিকাশ ভট্টাচার্যের লড়া মামলায় পার্থ চট্টোপাধ্যায়রা একসময় জেল খেটেছেন।” তবে যতই নেতার স্বপক্ষে যুক্তি সাজান না কেন, ব্যক্তিগতভাবে যে বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না, তা বুঝিয়ে দিয়েছেন শতরূপ। যদিও বিকাশরঞ্জন ভট্টাচার্য বারবার দাবি করেছেন, মামলা লড়া নিয়ে কেন এত বিতর্ক, তা নাকি বুঝতেই পারছেন না তিনি।
সর্বশেষ খবর
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!
-
কাঁটাতারে ক্ষতবিক্ষত ১৪ ফুটের কিং কোবরা! তোলা হল অপারেশন টেবিলে, তারপর যা হল…
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা