সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেকনিশিয়ানদের পারিশ্রমিক সংক্রান্ত ঝামেলায় টলিপাড়ায় আচমকাই কাজ বন্ধ হয়ে গেল পাঁচ মেগা সিরিয়ালের৷ দিনের পর দিন বাকি থাকা ওভারটাইমের টাকা চেয়েও পাননি টেকনিশিয়ানরা৷ আর তাই মঙ্গলবার সন্ধে থেকে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তাঁরা৷
মেগা ধারাবাহিক চালানোর জন্য নির্দিষ্ট সময় পেরিয়েও চলে কাজ৷ নিয়মমতো সে কারণে ওভারটাইমের টাকা পাওয়ার কথা টেকনিশিয়ানদের৷ কিন্তু স্টুডিওপাড়ার অন্দরের চিত্রটি অন্যরকম৷ সূত্রের খবর, দীর্ঘদিন এই টাকা পাচ্ছেন না বলে তীব্র ক্ষোভ টেকনিশিয়ান মহলে৷ আর এর জেরেই কাজ বন্ধ হয়ে যায় পাঁচ মেগা সিরিয়ালের৷ ভুতু, পটলকুমার গানওয়ালা, গোয়েন্দা গিন্নি, বেদিনী মলুয়ার কথা ও কিরণমালা- এই পাঁচ ধারাবাহিকের শুটিংয়ের কাজ বন্ধ হয়েছে বলে শোনা যাচ্ছে৷ ভেঙ্কটেশ ফিল্মস, রাজ চক্রবর্তী প্রোডাকশন ও অন্যান্য প্রযোজনা সংস্থার বিরুদ্ধে বকেয়া না মেটানোর এই অভিযোগ উঠেছে৷ ওভারটাইমের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও শেষমেশ তা রাখা হয়নি বলে জানা যাচ্ছে৷ টলিঅন্দরের খবর, বাড়তি টাকা দাবি করলে কাজ ছেড়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে প্রোডাকশন হাউসগুলির তরফে৷ এরপরই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন টেকনিশিয়ানরা৷ বুধবারও ধারাবহিকগুলির কাজ বন্ধ থাকতে পারেই বলে জানা গিয়েছে৷ টেকনিশিয়ান্স গিল্ড আলাপ আলোচনার মধ্যে সমস্যা সমাধানের পথ খুঁজছে৷ তবে আপাতত চরম অনিশ্চয়তার মুখে এই পাঁচ ধারাবাহিকের ভবিষ্যৎ৷
সর্বশেষ খবর
-
শাখা-সিঁদুর পরিয়ে মাতৃহারা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ, ব্ল্যাকমেল! ঝুলন্ত দেহ উদ্ধার নাবালিকার
-
বিশ্বকাপ জিতবেন বিরাট-রোহিতকে নিয়েই! ‘অধরা মাধুরী’ নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য গিলের
-
হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন…
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!