SIR in West Bengal

ফের সিইও দপ্তরের সামনে বিক্ষোভ বিএলওদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ধুন্ধুমার

এসআইআর পর্ব শুরু হওয়ার পর থেকেই একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে বিএলওদের এই সংগঠন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ২০:০৫

options
link
ফের সিইও দপ্তরের সামনে বিক্ষোভ বিএলওদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ধুন্ধুমার
শুক্রবার সিইও দপ্তরের সামনে বিক্ষোভ বিএলও অধিকার মঞ্চের। ছবি: সংগৃহীত

ফের কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ সিইও দপ্তরের সামনে বিক্ষোভে বিএলওরা। দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিএলও অধিকার মঞ্চের সদস্যরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সদস্যরা। একজন আহত হয়েছেন। ঘটনায় তুমুল উত্তেজনা এলাকায়।

Advertisement

সম্প্রতি রাজ্যের আরও এক বিএলও মহম্মদ আলমের মৃত্যু হয়েছে। তিনি সুজাপুরের বিএলও ছিলেন। পরিবার ও বিএলও অধিকার কমিটির দাবি, ১৪০ জনের নাম তাঁর কাছে ফিরে এসেছিল। সেই তালিকায় বিএলওর নাম ছিল। তাতেই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

Advertisement

সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে, আজ, শুক্রবার সিইও দপ্তরের সামনে হাজির হন তাঁরা। ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন তাঁরা। তা নিয়ে গণ্ডগোলও হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। সেই সময় এক বিক্ষোভকারী আহত হন। বিএলও অধিকার মঞ্চের এক সদস্যা বলেন, “আমাদের দাবি জানাতে এসেছি। তাতে আমাদের উপর অত্যাচার করা হল।” পরববর্তী কর্মসূচি কী জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আপাতত সহকর্মীকে সুস্থ করি। তারপর একসঙ্গে বসে সিদ্ধান্ত নেব।”

Advertisement

এসআইআর পর্ব শুরু হওয়ার পর থেকে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে বিএলওদের এই সংগঠন। তাঁদের দাবি, অতিরিক্ত কাজের চাপে অনেক বিএলও অসুস্থ হয়েছেন। অনেকে প্রাণ হারিয়েছেন। তাছাড়াও তাড়াহুড়োয় কাজ করতে গিয়ে অনেক বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.