SIR

কীভাবে ট্রাইব্যুনালে করবেন এসআইআর আবেদন? প্রক্রিয়া জানাল কমিশন

ভোটার তালিকা সংশোধন ও আপিল সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে বিশেষ নির্দেশিকা দিল রাজ্যের সিইও দপ্তর।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ০৮:৫৩

options
link
কীভাবে ট্রাইব্যুনালে করবেন এসআইআর আবেদন? প্রক্রিয়া জানাল কমিশন
ফাইল ছবি।

জেলাশাসক বা মহকুমা শাসকের কার্যালয়ে জমা দেওয়া যাবে ট্রাইব্যুনালের আবেদনপত্র। অফলাইনের পাশাপাশি থাকছে অনলাইনে আবেদন জমা দেওয়ার সুযোগও। শুক্রবার ভোটার তালিকা সংশোধন ও আপিল সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে বিশেষ নির্দেশিকা দিল রাজ্যের সিইও দপ্তর।

Advertisement

যে সব আবেদন এখনও বিচারাধীন রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটাররা নির্দিষ্ট অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন নির্দিষ্ট সরকারি পোর্টালের মাধ্যমে। ওই পোর্টালে রয়েছে বিচারাধীন আবেদনকারীদের জন্য আলাদা একটি বিভাগ। সেখানেই এই আবেদন করা যাবে।

নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত আপিল কীভাবে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে, তা নিয়ে নতুন করে নির্দিষ্ট নিয়ম চালু করা হচ্ছে। নির্দেশিকা অনুযায়ী, যে সব আবেদন এখনও বিচারাধীন রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটাররা নির্দিষ্ট অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন নির্দিষ্ট সরকারি পোর্টালের মাধ্যমে। ওই পোর্টালে রয়েছে বিচারাধীন আবেদনকারীদের জন্য আলাদা একটি বিভাগ। সেখানেই এই আবেদন করা যাবে। এছাড়াও থাকছে অফলাইনে আবেদন করার ব্যবস্থাও।

Advertisement

যাঁর নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়া নিয়ে আপত্তি তোলা হয়েছে, তাঁর পরিচয় সংক্রান্ত তথ্য উল্লেখ করে সাধারণ কাগজে আবেদনপত্র জমা দিতে হবে। সেই আবেদনপত্রে লিখে দিতে হবে পরিচয়পত্রের নম্বর। এই আবেদন জমা হবে জেলাশাসক বা মহকুমা শাসকের কার্যালয়ে। কমিশনের নির্দেশ, জমা পড়া সমস্ত নথি ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করতে হবে এবং মূল আবেদনপত্র অত্যন্ত সতর্কতার সঙ্গে সংরক্ষণ করা বাধ্যতামূলক। অনলাইন বা অফলাইনে ২০২৬ সালের ২৮ জানুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা সংক্রান্ত যে সমস্ত আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে সেগুলির নিষ্পত্তির দায়িত্ব সংশ্লিষ্ট জেলাশাসকের।

Advertisement

উল্লেখ্য, এসআইআরের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে দেখা গিয়েছে বাদ পড়েছে ৬০ লক্ষের নাম। অতিরিক্ত তালিকায় প্রায় ৫০ লক্ষের বেশি নিষ্পত্তি হয়েছে। বাদ পড়েছে বহু ভোটারের নাম। নতুন করে তাঁদের নাম তুলতে ২৩ জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ ১৯ জন বিচারপতি। কারও নাম যদি অতিরিক্ত ভোটার তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে এই ট্রাইব্যুনালে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.