SIR in West Bengal

নিষ্পত্তি হওয়া ভোটারদের তালিকা কোথায়? অভিষেক-কল্যাণদের চাপে কী সাফাই সিইও-র?

রাজ্যের প্রায় ৫০৫ জন বিচারপতি ও ওড়িশা-ঝাড়খণ্ডের ২০০ জন বিচারপতি বিচারাধীন ভোটারের নথি ও তথ্য যাচাই করছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই সাড়ে ৮ লক্ষের নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু কোথায় অতিরিক্ত ভোটার তালিকা?

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ২১:০৯

options
link
নিষ্পত্তি হওয়া ভোটারদের তালিকা কোথায়? অভিষেক-কল্যাণদের চাপে কী সাফাই সিইও-র?
জানা গিয়েছে, ইতিমধ্যেই সাড়ে ৮ লক্ষের নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু কোথায় অতিরিক্ত ভোটার তালিকা?

চূড়ান্ত তালিকায় ৬০ লক্ষের নাম ‘বিচারাধীন’। হাই কোর্টের নিযুক্ত বিচারকরা নিষ্পত্তির কাজ করছেন। সাড়ে ৮ লক্ষ বিচারাধীন ভোটারের নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু কোথায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা? অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চাপে মুখ খুললেন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। জানালেন, “সুপ্রিম কোর্ট রাজ্য স্তরের কমিটি গঠন করেছে। সেই কমিটি সিদ্ধান্ত নিলে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।”

Advertisement

রাজ্যের প্রায় ৫০৫ জন বিচারপতি ও ওড়িশা-ঝাড়খণ্ডের ২০০ জন বিচারপতি ‘বিচারাধীন’ ভোটারের নথি ও তথ্য যাচাই করছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই সাড়ে ৮ লক্ষের নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু কোথায় অতিরিক্ত ভোটার তালিকা? অভিষেকের পর শনিবার ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে ধরনা মঞ্চ থেকে এই প্রশ্ন তোলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না বলে অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের সাফাই দিয়ে সিইও মনোজকুমার আগরওয়াল বলেন, “এটার একটা পদ্ধতি আছে। বিষয়টি আলোচনার স্তরে রয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্যস্তরের কমিটি গঠন করেছে, সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিলে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, বিচারাধীন ৬০ লক্ষ মানুষের ভোটের ভবিষ্যৎ নিয়ে দু’মুখো নীতি নিয়ে চলছে কমিশন। এই অভিযোগ তুলে রাজ্য ও দিল্লি নির্বাচন কমিশনকে চিঠি পাঠান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক তাঁর চিঠিতে স্পষ্ট করে দেন ভোটার তালিকা নিয়ে বর্তমানে যে ডামাডোল চলছে, তাতে শীর্ষ আদালতের নির্দেশ মানা একান্ত জরুরি। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে অবিলম্বে চূড়ান্ত এবং অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানান তিনি। সেই সুরেই কমিশনকে বিঁধে শনিবার ধরনা মঞ্চ থেকে সরব হন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে মুখ খুললেন সিইও মনোজকুমার আগরওয়াল।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.