Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
UPSC

ইউপিএসসি-তে দারুণ ফল বাংলার মেয়েদের! নারী দিবসের আগে শুভেচ্ছা মমতার

সদ্যই প্রকাশিত হয়েছে ইউপিএসসি ২০২৫-এর ফলাফল। ৫০ শতাংশ মেয়েরই ভালো র‌্যাঙ্কিং। মুখ্যমন্ত্রীর মতে, রাজ্য সরকারের প্রশিক্ষণের ফলেই এত ভালো ফল।

Advertisement
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৭:৪১

link
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৭:৪১

options
link
ইউপিএসসি-তে দারুণ ফল বাংলার মেয়েদের! নারী দিবসের আগে শুভেচ্ছা মমতার zoom
ইউপিএসসি-তে বঙ্গকন্যাদের দারুণ ফলাফলে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। নারী দিবসের আগে জানালেন শুভেচ্ছা।

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বঙ্গললনাদের অনবদ্য সাফল্য! সদ্য প্রকাশিত হয়েছে ইউপিএসসি ২০২৫-এর ফলাফল। তাতে দেখা যাচ্ছে, মেধাতালিকায় উজ্জ্বল বাংলার একঝাঁক ছেলেমেয়ে। ভাবী আমলা ও পুলিশ আধিকারিকদের মধ্যে বাংলার ৫০ শতাংশই মহিলা। নারী দিবসের ঠিক আগে তাঁদের এই সাফল্যের জন্য আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্স হ্যান্ডলে তিনি এনিয়ে পোস্ট করেন। শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেছেন, রাজ্য সরকারের প্রশিক্ষণের জোরেই সর্বভারতীয় পরীক্ষায় এত ভালো ফলাফল বাংলার মেধাবী, উচ্চাকাঙ্ক্ষী পড়ুয়াদের।

সদ্য প্রকাশিত হয়েছে ইউপিএসসি ২০২৫-এর ফলাফল। তাতে দেখা যাচ্ছে, মেধাতালিকায় উজ্জ্বল বাংলার একঝাঁক ছেলেমেয়ে। ভাবী আমলা ও পুলিশ আধিকারিকদের মধ্যে বাংলার ৫০ শতাংশই মহিলা। নারী দিবসের ঠিক আগে তাঁদের এই সাফল্যের জন্য আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিশেষভাবে উল্লেখ করেছেন, রাজ্য সরকারের প্রশিক্ষণের জোরেই সর্বভারতীয় পরীক্ষায় এত ভালো ফলাফল বাংলার মেধাবী, উচ্চাকাঙ্ক্ষী পড়ুয়াদের।

ইউপিএসসি ২০২৫ সালের ফলপ্রকাশের পর মেধাতালিকার দিকে তাকালে দেখা যাচ্ছে, ৪০ থেকে ৯০০ পর্যন্ত বিভিন্ন র‌্যাঙ্কে বাংলার প্রচুর ছেলেমেয়ের নাম। ৪০ র‌্যাঙ্ক করে একেবারে নজির গড়েছেন বাংলার দিশা রাই। এছাড়া ২০০ থেকে ৫০০-র মধ্যে রয়েছেন ৬ জন। তাঁরা অবশ্য সকলেই পুরুষ পরীক্ষার্থী। আবার ৬০০ থেকে ৯০০-র মধ্যে চারজনই নারী। ৬৪৮ র‌্যাঙ্ক করেছেন মহসিনা বানু, ৬৪৯-এ জুহি দাস, কীর্তি চৌধুরী ৭৬০ এবং অ্যানিয়েলা শেরপার র‌্যাঙ্ক ৮৯৩। এই ফলাফল এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। তাঁরাই ভবিষ্যতের আইপিএস, আইএএস।

Advertisement

এতকাল সর্বভারতীয় পরীক্ষায় বাংলার ছেলেমেয়েদের অংশগ্রহণ ও সাফল্যের হার খুব কম ছিল। তা নিয়ে নানা সমালোচনাও হতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়। নিউটাউনে সরকারিভাবে চালু হয় ডব্লুবিসিএস, আইএএস পরীক্ষার জন্য প্রশিক্ষণ কেন্দ্র – সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। যেখানে ন্যূনতম খরচে এসব কঠিন পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন ছেলেমেয়েরা। এমনকী প্রান্তিক পড়ুরাও এই সুবিধা পেয়ে থাকেন। এখানে প্রশিক্ষণ দেন অভিজ্ঞ সব আইএএস, আইপিএসরা। ২০২৫ সালের ইউপিএসসি পরীক্ষায় বাংলার পড়ুয়াদের সাফল্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, মেধাতালিকায় উপরের দিকে থাকা ১১ জনই ওই প্রশিক্ষণ কেন্দ্রের। তাঁদের অভাবনীয় সাফল্যে কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার তোমাদের পাশে সর্বক্ষণ রয়েছে।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.