নিরুফা খাতুন: সাতসকালে ফের স্টিফেন কোর্টে বড়সড় দুর্ঘটনা। সাতসকালে বিল্ডিংয়ের কার্নিস ভেঙে পড়ল ফুটপাথে। জখম পথচারী। আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তি মনোজ রাম্বানি। পাশেই রাসেল স্ট্রিটে তাঁর বাড়ি। সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টে বিল্ডিংয়ে। জানা গিয়েছে, বিল্ডিংয়ের নিচ দিয়ে যাওয়ার সময় আচমকা কার্নিস ভেঙে পড়ে তাঁর মাথায়। মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। এলাকাটি কর্ডন করে রেখেছে পুলিশ। ওই যুবককে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে জোর ধাক্কা, বিজেপিতে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের]
স্টিফেন কোর্ট অঞ্চলে প্রচুর অফিস রয়েছে। সকাল থেকে প্রচুর লোকের যাতায়াত থাকে গোটা এলাকায়। তবে এদিন রবিবার থাকায় এলাকা ফাঁকা ছিল। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কিন্তু এভাবে বিল্ডিংয়ের কার্নিস ভেঙে পড়ায় চিন্তায় পুলিশও। প্রসঙ্গত, বছক কয়েক আগে ওই বিল্ডিংয়ে আগুন লেগেছিল। তা থেকে বাঁচতে রাস্তায় ঝাঁপ দিয়েছিলেন অনেকে। মারা গিয়েছিলেন অনেকে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুও হয়েছিল বেশকিছু জনের।
[আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে জোর ধাক্কা, বিজেপিতে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের]
সর্বশেষ খবর
-
ক্রিমের পরেও শুষ্ক ত্বক? পুজোর আগেই কাজে লাগান কাপুরকন্যার ঘরোয়া টোটকা
-
এখনই জেলায় মিড ডে মিলের দায়িত্বে নয় ইসকন! আগের ব্যবস্থাতেই খাবার পাবে পড়ুয়ারা
-
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা! আফগান সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার, সংশয়ে এশিয়াডও
-
বসিরহাটের মাদ্রাসায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থা! কাঠগড়ায় শিক্ষক
-
আর নয় অতিরিক্ত সময়, টুলু মণ্ডলকে ‘ঘোষিত অপরাধী’ সিলমোহরের প্রক্রিয়া শুরু!