স্থগিত ভরতির পরীক্ষা, ফের রাতভর ঘেরাও যাদবপুরের উপাচার্য

আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০১৮, ১২:৪২

options
link
স্থগিত ভরতির পরীক্ষা, ফের রাতভর ঘেরাও যাদবপুরের উপাচার্য
ফাইল চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়৷  ভরতির পরীক্ষা  স্থগিত হয়ে যাওয়ায়  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে কলা বিভাগের ছাত্র সংসদ৷ সোমবার পরীক্ষা বন্ধের নোটিস কলেজে টাঙানোর পরই উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল পড়ুয়ারা৷ তার জেরে প্রায় কুড়ি ঘণ্টা ধরে বিশ্ববিদ্যালয়ে আটকে রয়েছেন উপাচার্য, রেজিস্ট্রার ও ইসি সদস্যরা৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সদুত্তর না পাওয়া পর্যন্ত বিক্ষোভ জারি থাকবে বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা৷

Advertisement

কলা বিভাগে স্নাতক স্তরে ভরতির প্রবেশিকা হওয়ার কথা ছিল ৩ থেকে ৬ জুলাই পর্যন্ত। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানিয়ে দেয়,  আইনি জটিলতায় নির্ধারিত দিনে হচ্ছে না সেই প্রবেশিকা। নোটিসে উল্লেখ করা হয়, কলা বিভাগের বাংলা, ইংরেজি, তুলনামূলক সাহিত্য, ইতিহাস, দর্শন ও রাষ্ট্রবিজ্ঞান এই ছ’টি বিভাগে ভরতির আবেদনের দিনক্ষণ বাড়ানো হয়েছে৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ব্যাগের ভিতরেই ডেবিট কার্ড, অথচ অ্যাকাউন্ট থেকে উধাও টাকা]

কর্মসমিতির বৈঠকে হাজারও টালবাহানার পর ভরতির পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় ক্ষুব্ধ পড়ুয়ারা৷ আচমকা কী এমন আইনি জটিলতা তৈরি হল, কেন নোটিসে স্পষ্টভাবে আইনি জটিলতার কথা উল্লেখ করা হল না সে বিষয়েও প্রশ্ন তোলেন ছাত্রছাত্রীরা৷ এরপরই সোমবার দুপুর দুটো থেকে উপাচার্য সুরঞ্জন দাসের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভে বসে কলাবিভাগের ছাত্র সংসদের সদস্যরা৷ রাতভর ঘেরাও করে রাখা হয় উপাচার্য, রেজিস্ট্রার ও ইসি সদস্যদের৷ মঙ্গলবার সকাল পর্যন্ত কুড়ি ঘণ্টা কেটে গেলেও অবস্থান প্রত্যাহারে নারাজ পড়ুয়ারা৷ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সদুত্তর না মিললে, অবস্থান জারি থাকবে বলেও সাফ জানিয়ে দেন আন্দোলনকারীরা৷ যদিও এখনও জুটার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Advertisement

[বেহাল আবহাওয়া, দিঘা সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়]

এর আগেও বিভিন্ন কারণে একাধিকবার ছাত্র বিক্ষোভের আঁচে উত্তপ্ত হয়েছে যাদবপুরের ক্যাম্পাস৷ কিন্তু ভরতির পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.