সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেকটাউনে একটি হিন্দি মিডিয়াম স্কুলের একাদশ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে ওই স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে৷ যার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই স্কুলের সামনে প্রতিবাদে বসে অন্যান্য পড়ুয়া ও অভিভাবকরা৷ তখনই স্থানীয় এক গোষ্ঠীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে তাঁরা৷ অভিযোগ, প্রতিবাদীদের মারধর করেছে স্থানীয় একদল দুষ্কৃতী৷ যাতে পিছন থেকে মদত দিয়েছে স্কুল কর্তৃপক্ষ৷ এরপরেই রণক্ষেত্র হয়ে ওঠে লেকটাউন৷
[মা ফ্লাইওভারে এবার দুর্ঘটনার কবলে খোদ নবান্নের শীর্ষ প্রশাসনিক কর্তা]
ঘটনার সূত্রপাত হয়, স্বাধীনতা দিবসের দিন৷ জানা গিয়েছে, ওই একাদশ ছাত্রীর উপরে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা চালাত ওই হিম্দি মিডিয়াম স্কুলেরই এক শিক্ষক৷ স্বাধীনতা দিবসের দিন একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেও একই কাজ করার চেষ্টা করেন তিনি৷ কিন্তু ধরা পড়ে যান৷ এরপরেই, ওই শিক্ষকের বিরুদ্ধে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করে ওই ছাত্রী ও তাঁর পরিবার৷ তদন্ত শুরু করে পুলিশ৷ তাঁরা জানান, শিক্ষকের অভিযোগ প্রমাণিত হলে তাঁকে গ্রেপ্তার করা হবে৷
[অনলাইনে ‘লোভনীয়’ চাকরির টোপ, আধুনিক ধাঁচে প্রতারণা চক্র ফাঁস]
জানা গিয়েছে, মঙ্গলবার অভিযুক্ত শিক্ষকের বরখাস্তের দাবিতে স্কুলের সামনে ভিড় জমান অন্যান্য পড়ুয়া ও অভিভাবকরা৷ অভিযোগ, তখনই তাঁদের উপরে হামলা করে একদল দুষ্কৃতী৷ বেধড়ক মারধর করা হয় তাঁদের৷ শ্লীলতাহানি করা হয় মহিলাদের৷ এরপরেই উত্তেজিত হয়ে ওঠে লেকটাউন এলাকা৷ দুইপক্ষের বিবাদে কার্যত রণক্ষেত্র রূপ নেয় গোটা চত্বর৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, তাঁরা অভিযুক্ত শিক্ষকের বরখাস্তের দাবিতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে আসেন এবং তখনই তাঁদের উপরে হামলা চালান হয়৷ যাতে পিছন থেকে কলকাঠি নেড়েছে স্কুলে কর্তৃপক্ষ৷
সর্বশেষ খবর
-
একটা ভুলেই হাতছাড়া ভারতের জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা দেখছেন শুভমান?
-
পাকিস্তানের ‘যম’ সুদর্শন! ‘এস-৪০০-এর সন্ধানে ভারতে গুপ্তচর নামান মুনির’, দাবি প্রাক্তন এয়ার মার্শালের
-
স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?