রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে বাংলা। কিন্তু সমস্যা হল, শর্তের কারণে বাংলার অনেকেই ওই প্রকল্পের সুবিধা পাবেন না। তাঁদের ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ উপহার দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আগেই এই প্রকল্প চালু করবেন বলে জানিয়েছিলেন তিনি। আজ অর্থাৎ সোমবার জারি করা হল বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এই প্রকল্পে প্রতি পরিবার ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেশ চিকিৎসার সুবিধা পাবে। এটি মূলত পরিবার ভিত্তিক প্রকল্প। প্রত্যেক পরিবারকে দেওয়া হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার কার্ড। সেই কার্ডে পরিবারের প্রত্যেক সদস্যের নাম থাকবে। কার্ড দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। পরিবারের সদস্য সংখ্যার কোনও সীমা নেই। আগে থেকে কোনও রোগ থাকলেও তা এই প্রকল্পের অর্ন্তভুক্ত করা হবে। পুরো প্রকল্প পরিচালিত হবে তথ্যপ্রযুক্তি সংস্থার মাধ্যমে। আয়ুষ্মান ভারতের ‘রেট’ অনুযায়ী চিকিৎসা পাবেন এই প্রকল্পের অর্ন্তভুক্তরা।
তবে সকলে এই প্রকল্পের আওতায় নন। কারা পাবেন না?
১. পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি হলে এই স্বাস্থ্যবিমা পাবেন না।
২. চাকরিরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী যারা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম, ২০০৮-এর আওতায়, তাঁরা পাবেন না।
৩. চাকরিরত বা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী, যারা কেন্দ্রের স্বাস্থ্য স্কিম, ১৯৫৪-এর আওতায়, তাঁরা পাবেন না।

৪. যারা গ্রুপ মেডিক্যাল ইনস্যুওরেন্সের আওতাধীন, তারাও পাবেন না ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ ।
৫. সরকারি নিয়মে যারা মেডিক্যাল অ্যালাওয়েন্স পান, তাঁরাও এই প্রকল্পের আওতায় নেই।
৬. পরিবারের সদস্যের বয়স ৭০ উর্ধ্ব হলে তিনিও এই প্রকল্পের সুবিধা পাবেন না। কারণ, ৭০ উর্ধ্ব সকলেই আয়ুষ্মান ভারতেই সুবিধা পান।
৭. এসআইআরে যাদের নাম কাটা গিয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন না।
উল্লেখ্য, রাজ্য-কেন্দ্রের দ্বন্দ্বে বহু বছর ধরে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বঞ্চিত ছিল বাংলা। পরবর্তীতে নিজের উদ্যোগে ২০১৬ সালে তৎকালীন তৃণমূল সরকার রাজ্যবাসীর সুবিধায় চালু করে স্বাস্থ্যসাথী প্রকল্প। প্রতি পরিবারের মহিলাদের নামে হত কার্ড। বিনাখরচে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পেতেন তাঁরা। ছাব্বিশে পালাবদলের পরই আয়ুষ্মান ভারতে জুড়েছে বাংলা। পাশাপাশি ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ও চালু করলেন মুখ্যমন্ত্রী।
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের