সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার হল বাগুইআটিতে৷ রবিবার গভীর রাতে অর্জুনপুরের পশ্চিমপাড়ার একটি বাড়ি থেকে ৬০ বছরের জ্ঞানেন্দ্র মিত্র, তাঁর স্ত্রী বিমলা মিত্র (৫৫) ও মেয়ে সোমা মিত্রের (২৭) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়৷ ঘটনায় তিন মহিলা সহ ৬ জনকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ৷
এদিন গভীর রাতে পুলিশের কাছে ফোন আসে পশ্চিমপাড়ার ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, খাটের উপর তিন জনের মৃতদেহ পড়ে রয়েছে৷ ঘরের জিনিসপত্র ছড়ানো-ছিটানো ছিল৷ বিভিন্ন স্থানে রক্তের দাগও লেগেছিল৷ তবে লুঠপাটের কোনও চিহ্ন ছিল না বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে৷
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও ভারী বা ভোঁতা অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুব করা হয়েছে তিন জনকে৷ মৃতদেহে পচনও ধরেছিল৷ সেই কারণে পুলিশের ধারণা, প্রায় ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে ঘটেছে এই খুনের ঘটনা৷
আপাতত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ আটক ছয় জনের জিজ্ঞাসাবাদ চলছে বাগুইআটি থানায়৷ প্রতিবেশী ও আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই খুন করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
পাহাড়ি পথে আচমকা ভূমিধস, তলিয়ে যেতে যেতেও বেঁচে ফিরলেন বাইকচালক! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?
-
‘সর্বভারতীয় নয়, এখন কালীঘাট তৃণমূল!’ বিধানসভায় কটাক্ষ শোভনদেবকে, পেলেন ‘পরামর্শ’
-
‘সংবাদের শিরোনামে থাকার চেষ্টা’, মহুয়ার আপত্তিকর মন্তব্যে বিঁধলেন জগন্নাথ
-
‘আমাদের দেশে বাঁচাও কঠিন,’ যুদ্ধবিধ্বস্ত কঙ্গোয় শান্তি ফেরাতে ফুটবলই অস্ত্র উইসাদের