TMC-BJP clash

দেওয়াল দখল ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ! নেতাজিনগর থানার সামনে ধুন্ধুমার

যুযুধান দুপক্ষের লড়াইয়ে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় নেতাজিনগর থানা চত্বর। মোতায়েন রয়েছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ২০:৩১

options
link
দেওয়াল দখল ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ! নেতাজিনগর থানার সামনে ধুন্ধুমার
ফাইল ছবি

নেতাজিনগরে দেওয়াল দখল ঘিরে তৃণমূল-বিজেপির সংঘর্ষ (TMC-BJP clash)! থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি। হাতাহাতিতে আহত দুই দলের কর্মী-সমর্থকরা। ইটপাটকেল ছোড়ার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিপুল পুলিশ।

Advertisement

ভোট আসতেই নেতাজিনগরে দেওয়াল লিখন ও দেওয়াল লিখনের জন্য রং করতে শুরু করেছে দুই রাজনৈতিক দলের কর্মীরাই। বিজেপির অভিযোগ, নেতাজিনগর এলাকায় তাঁদের একটি দেওয়াল করেছে তৃণমূল। সেই অভিযোগ তুলে রবিবার নেতাজিনগর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থরা। অভিযোগ সেই সময় তৃণমূলের কর্মীরা এসে তাঁদের উপর হামলা চালায়। ইটপাটকেল ছোড়া হয়। লাঠি দিয়েও মারা হয়। তাতে আহত হয়েছেন বিজেপিকর্মীরা। গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা নিয়েছে বলে অভিযোগ তাঁদের। তৃণমূলের পালটা অভিযোগ, দেওয়াল চুরি করতে এসেছিল বিজেপি কর্মীরা। তাঁদের দেখেই ইট জুতো ছুড়তে শুরু করেন পদ্ম শিবিরের কর্মীরা।

Advertisement

যুযুধান দুপক্ষের লড়াইয়ে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় নেতাজিনগর থানা চত্বর। ব্যারিকেড করে তাঁদের আলাদা করে দেয় পুলিশ। এক বিজেপি নেতা বলেন, “তৃণমূলের গুণ্ডা বাহিনীর হামলায় আমাদের কর্মীরা আহত হয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বিক্ষোভ চলবে।” অন্যদিকে তৃণমূলের দাবি, “আমরা জমায়েত করিনি। ওরা দেওয়াল চুরি করতে এসেছিল। আমাদের দেখেই ইট ছোড়া হয়।” পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিশাল পুলিশ।

Advertisement

ভোটের সময় যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শনিবার রাতে দুই দলের সংঘর্ষে উত্তপ্ত হয় কোচবিহারের নাটাবাড়ি।  আহত হন দুই তৃণমূলকর্মী। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বিজপির দুইকর্মী। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই এবার নেতাজিনগরে সংঘর্ষ 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.