Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
SIR Final List

ওয়েবসাইটে এখনও অমিল বহু বিধানসভার ভোটার তালিকা! উদ্বেগে ভোটাররা, প্রশ্নে কমিশন

শনিবার বিকেলে সাড়ে পাঁচটার পর চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে প্রকাশ হয়। কিন্তু প্রথমে তা দেখতে সমস্যায় পড়েছিলেন ভোটাররা। পরে তা ঠিক হয়। কিন্তু রবিবার সকালেও দক্ষিণ ও উত্তর কলকাতার বেশ কয়েকটি বিধানসভার বেশ কয়েকটি বুথের কোনও ভোটার তালিকা দেখা যাচ্ছে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৯:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৯:২২

options
link
ওয়েবসাইটে এখনও অমিল বহু বিধানসভার ভোটার তালিকা! উদ্বেগে ভোটাররা, প্রশ্নে কমিশন zoom
Advertisement

প্রকাশিত হয়েছে এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final List)। অনলাইনে তালিকা ডাউনলোড করা যাচ্ছে। সেই তালিকা দেখে জানা যাচ্ছে, কার নাম বাদ পড়েছে বা অ্যাডজুডিকেশনের আয়ত্তায় কারা রয়েছেন। কিন্তু উত্তর-দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি বিধানসভার তালিকা অনলাইনে পাওয়া যাচ্ছে না! পিডিএফ ডাউনলোড হলেও সেখানে পাওয়া যাচ্ছে না কোনও তথ্য।

শনিবার বিকেলে সাড়ে পাঁচটার পর চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে প্রকাশ হয়। কিন্তু প্রথমে তা দেখতে সমস্যায় পড়েছিলেন ভোটাররা। পরে তা ঠিক হয়। কিন্তু রবিবার সকালেও দক্ষিণ ও উত্তর কলকাতার-সহ সংলগ্ন জেলার বেশ কয়েকটি বিধানসভার অনেক বুথের কোনও ভোটার তালিকা দেখা যাচ্ছে না।

Advertisement
তালিকার পিডিএফ ডাউনলোডের পর এই রকমই দেখতে পারছেন ভোটাররা।

যেমন উত্তর কলকাতা চৌরঙ্গি বিধানসভার ১ নম্বর বুথ হেয়ার স্কুলের ভোটার তালিকা ডাউনলোড করলে কোনও তথ্য মিলছে না। অপরদিকে, কলকাতা দক্ষিণের রাসবিহারি বিধানসভার ২০৬ বুথ টালিগঞ্জ হাই স্কুলের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। শুধু কলকাতা নয়, দক্ষিণ ২৪ পরগনার বেহালা পূর্বের ২৪৮ বুথের ভোটার তালিকাও মিলছে না। সেখানেও একই সমস্যা। বেহালা পূর্বের এক ভোটার বলেন, “গতকাল থেকেই উদ্বেগে আছি। খসড়া ভোটার তালিকা ডাউনলোড করতে গিয়েও একই সমস্যায় পড়েছিলাম। এবার চূড়ান্ত তালিকার সময়ও একই কাণ্ড। দেখতে পারছি না তালিকা। বিএলও-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনিও তালিকা ডাউনলোড করতে পারেননি। এই রকম হলে সত্যি খুব মুশকিল।” এই ‘কাণ্ডে’ প্রবল অস্বস্তি এই এলাকাগুলির ভোটাররা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.