আশঙ্কা সত্যি করে শনিবার তেহরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল এবং আমেরিকা। যৌথ হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। এমনকী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার পরিজনরাও। যুদ্ধে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছে আকাশসীমা। এমনকী এহেন হামলার পরেই মধ্যপ্রাচ্যে পরিষেবা স্থগিত করে দিয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। প্রভাব পড়েছে বাংলাতেও। কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে কাতার এবং সৌদি আরবগামী একাধিক বিমান বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে দুবাইগামী ফ্লাই এমিরেটস, কলকাতা থেকে দোহাগামী কাতার এয়ারলাইন্সের বিমান, কলকাতা থেকে আরবিয়ার বিমান, এবং কলকাতা থেকে আবু ধাবীগামী ইথিয়াদ এয়ার ওয়েসের বিমান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে যাত্রীদের আগাম কোনও তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের। যার ফলে কলকাতা বিমানবন্দরে পৌঁছে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় বলেও অভিযোগ। যা নিয়ে কিছুটা উত্তেজনাও ছড়িয়ে পড়ে বলে খবর।
আরও পড়ুন:
এদিকে ইরানের মাটিতে ইজরায়েল এবং মার্কিন হামলার পরেই ইন্ডিগো জানিয়েছে, ইরান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আকাশসীমা বন্ধ থাকার কারণে পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। অন্যদিকে, স্পাইসজেটের তরফেও একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে লেখা, ‘দুবাইতে আকাশসীমা বন্ধ থাকার কারণে, আমাদের কিছু পরিষেবা ব্যাহত হতে পারে।’ পাশাপাশি, এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে আমাদের পরিষেবা স্থগিত করা হয়েছে। এই অবস্থায় দেশের একাধিক বিমানবন্দরে ভিড় বাড়ছে যাত্রীদের। সংযুক্ত আরব আমিরশাহির একাধিক বিমানবন্দরে বহু ভারতীয় যাত্রী আটকে পড়েছেন বলে খবর।
যদিও গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে আবুধাবির ভারতীয় দূতাবাস। আরব আমিরশাহির কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলেও দূতাবাসের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
ব্রিকসের মধ্যাহ্নে মহাভোজের আয়োজন! নিরামিষ ভারতীয় পদে বিশ্বনেতাদের রসনাতৃপ্তি
-
অস্ত্র উদ্ধারে গোয়েন্দাদের রাডারে মাও শীর্ষনেতা আকাশ! নজরে বাঁকুড়া-পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ডের জঙ্গলপথও
-
অরুণাচল থেকে লাদাখ! সীমান্ত সংঘাতের আবহে দিল্লিতে মুখোমুখি আলোচনায় মোদি-জিনপিং
-
তৃতীয় টেস্টেও হার, চুনকামের লজ্জা নিয়ে ইংল্যান্ড থেকে ফিরতে হচ্ছে পাকিস্তানকে
-
ভেসে যেতে পারে শেষ সম্বল! শুরু রক্ষণাবেক্ষণ, কত দিন সম্পূর্ণ বন্ধ থাকবে দুধিয়ার বেইলি ব্রিজ?