Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Firhad Hakim

দুবাইয়ের আকাশে ক্ষেপণাস্ত্রের লড়াই, মদিনা গিয়ে আটকে ফিরহাদের স্ত্রী-কন্যা ও নাতনি

ফেসবুক লাইভে নিজের বর্তমান পরিস্থিতির কথা জানান ফিরহাদকন্যা প্রিয়দর্শিনী হাকিম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৭:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৭:০৯

options
link
দুবাইয়ের আকাশে ক্ষেপণাস্ত্রের লড়াই, মদিনা গিয়ে আটকে ফিরহাদের স্ত্রী-কন্যা ও নাতনি zoom
মদিনায় আটকে ফিরহাদের স্ত্রী, কন্যা ও নাতনি। ছবি: ফেসবুক
Advertisement

পবিত্র রমজান মাসে মা ও মেয়েকে সঙ্গে নিয়ে মদিনায় গিয়েছিলেন। যুদ্ধের আবহে সেখানে আটকে পড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) স্ত্রী, মেয়ে ও নাতনি। ফেসবুক লাইভে ফিরহাদকন্যা প্রিয়দর্শিনী হাকিম নিজেই জানান সেকথা।

জানা গিয়েছে, এই প্রথমবার রমজানের সময় মদিনায় গিয়েছেন। গত তিনদিন ধরে সেখানেই রয়েছেন। এদিন নমাজ পাঠের পরই পান দুঃসংবাদ। ফেসবুক লাইভে প্রিয়দর্শিনী নিজেই জানান, মদিনায় তাঁর অভিজ্ঞতায় অত্যন্ত ভালো। নানা ভাষাভাষির মানুষের ভিড়। কেউ কারোর ভাষা না বুঝলেও সাহায্য করতে এগিয়ে আসেন। সকলেই ভীষণ পরোপকারী। প্রত্যেকেই ভালোবেসে ধর্মপালন করেন। অথচ যুদ্ধের আবহ যেন মন ভেঙে দিয়েছে তাঁর। যে বা যারা রমজানের পবিত্র সময়ে ইসলাম দেশের উপর আঘাত হানছে, ভগবান তাদের সুবুদ্ধি দিক, তাই চান প্রিয়দর্শিনী। ফিরহাদকন্যা নিজে মুখে জানান, ভিন দেশে আটকে থাকলেও আপাতত নিরাপদেই আছেন। বলে রাখা ভালো, ফিরহাদের স্ত্রী, কন্যা, নাতনি ছাড়াই দুবাইতে আটকে পড়েছেন টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গাঙ্গুলি এবং তাঁর ছেলে ইউভান। এছাড়া অভিনেত্রী সোনাল চৌহান, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও আটকে পড়েছেন। তাঁর প্রত্যেকেই নিরাপদে রয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, বেশ কয়েকমাস আগে থেকেই খামেনেইকে হত্যার নিখুঁত পরিকল্পনা করে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এবং এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। সেই মতো খামেনেইয়ের ঘনিষ্ঠদের উপর গোপনে শুরু হয় নজরদারি। তাঁদের মাধ্যমেই প্রাথমিকভাবে ইরানের সুপ্রিম লিডারের অবস্থান সম্পর্কে অবগত হন গোয়েন্দারা। শুধু তা-ই নয়, খামেনেইয়ের কার্যালয়ের আশপাশে থাকা বেশ কিছু সিকিউরিটি ক্যামেরাও নাকি হ্যাক করা হয় বলে সূত্রের খবর। জানা গিয়েছে, শনিবার সকালে কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিজের কার্যালয়ে একটি গোপন বৈঠকে বসেছিলেন খামেনেই। সূত্রের খবর, ইরান সরকারের ভিতর থেকেই কেউ বা কারা সেই খবর মোসাদকে জানিয়েছিলেন। কোথায়, কখন বৈঠকটি চলছিল তার সমস্ত খুঁটিনাটি তথ্যই জেনে গিয়েছিল ইজরায়েলের গুপ্তচর সংস্থা। তারপরই মারণ হামলা। শনিবার মধ্যরাতে ট্রাম্প দাবি করেন, ইরানে হামলায় মৃত্যু হয়েছে খামেনেইয়ের। ট্রাম্পের এই দাবির পরই রবিবার ভোরে মুখ খোলে ইরানের সরকারি সংবাদমাধ্যম। তারা জানায়, ইরানের সর্বোচ্চ নেতা শহিদ হয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.