Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Iftar Drinks

রমজানের উপোস ভেঙে গলা ভেজান সুস্বাদু শরবতে, রইল রেসিপি

বাড়িতেই এমন কয়েকটি পানীয় তৈরি করতে পারেন যাতে সময় লাগে কম। পরিশ্রমও বিশেষ নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৪:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৪:৪২

options
link
রমজানের উপোস ভেঙে গলা ভেজান সুস্বাদু শরবতে, রইল রেসিপি zoom
সুস্বাদু শরবতেই ভেজান গলা। ছবি: সংগৃহীত
Advertisement

চলছে রমজান মাস। সারাদিন নির্জলা উপোসের পর বিকেলে খাওয়াদাওয়া করেন মুসলমান ধর্মাবলম্বীরা। সেই সময় খাবারের চেয়ে পানীয়র চাহিদা যেন বেশি থাকে উপবাস ভঙ্গকারীদের। বাড়িতেই এমন কয়েকটি পানীয় তৈরি করতে পারেন যাতে সময় লাগে কম। পরিশ্রমও বিশেষ নয়।

ফালুদা
উপকরণ:
দুধ
চিনি
সাবুদানা
নুডলস
ফুড কালার
কুচনো ফল
আইসক্রিম

Advertisement

প্রণালী:
প্রথম দুধ গরম করতে বসান। হালকা আঁচে দুধ ফুটিয়ে ঘন করে নিন। সাবুদানা এবং নুডলসও সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। এবার দুধের সঙ্গে মিশিয়ে দিন। একে একে স্বাদমতো চিনি এবং এসেন্স দিন। সঙ্গে মেশান ফুড কালার। দুধের মধ্যে ফল কুচি করে দিয়ে মিশিয়ে নিন। এবার উপর থেকে আইসক্রিম দিয়ে দিন। তাতেই তৈরি সুস্বাদু ফালুদা।

Falooda

গুলাব লস্যি
উপকরণ:
দই
ফুড কালার – গোলাপি
ফুড এসেন্স – গোলাপ
বরফ কুঁচি
চিনি

প্রণালী:
দই পাতলা করে লস্যি তৈরি করে নিন। এবার ধীরে ধীরে তাতে গোলাপি রং এবং এসেন্স যোগ করুন। ভালো করে নাড়িয়ে নিন। এবার উপর থেকে বরফ কুঁচি যোগ করুন। তাতেই তৈরি গুলাব লস্যি।

Gulab-lassi

ডেট মিল্কশেক
উপকরণ:
দুধ
খেজুর
আমন্ড
ক্রিম
চিনি

প্রণালী
ব্লেন্ডারে খেজুর এবং দুধ মিহি করে নিন। এবার তাতে স্বাদমতো চিনি দিন। থকথকে তৈরির জন্য তাতে মেশান ক্রিম। উপর থেকে আমন্ড কুচি ছড়িয়ে দিন। এবার খেয়ে দেখুন মন জুড়িয়ে যেতে বাধ্য।

Date-milkshake

তরমুজের শরবত
উপকরণ:
তরমুজ
চিনি
বরফ কুচি

প্রণালী:
একটি বড় তরমুজ ছোট ছোট করে কেটে নিন। ভালো করে দানা ছাড়িয়ে নিন। জুসারে দিন জুস করে নিন। স্বাদমতো চিনি মেশান। উপর থেকে হালকা হাতে বরফ কুচি দিন। তাতেই তৈরি তরমুজের সরবত।

Watermelon-juice

রুহ আফজা শরবত
উপকরণ:
রুহ আফজা সিরাপ
লেবু
বরফ কুচি

প্রণালী:
একটি গ্লাসে জল দিন। প্রয়োজনে ঠান্ডা জলও দিতে পারেন। তাতে পরিমাণমতো রুহ আফজা সিরাপ মেশান। এবার স্বাদমতো লেবুর রস দিন। উপর থেকে হালকা হাতে ছড়িয়ে দিন বরফ কুচি। ব্যস তাতেই তৈরি সুস্বাদু রুহ আফজা সরবত।

Rooh-Afza-drink

শশা ও কিউয়ি শরবত
উপকরণ:
শশা
কিউয়ি
লেবু
চিনি
বরফ কুচি

প্রণালী:
জুসারে শশা এবং কিউয়ির জুস তৈরি করে নিন। তাতে দিন পরিমাণমতো লেবুর রস। সঙ্গে মেশান চিনি। উপর থেকে হালকা থেকে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

Cucumber

সহজ পদ্ধতিতে এভাবেই নানা সুস্বাদু শরবত তৈরি করে নিন। আর পরিবারের সকলকে অবাক করে দিন। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.