Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Sonal Chauhan

অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে সোনাল চৌহান, ‘দয়া করে বাঁচান’, প্রধানমন্ত্রীর কাছে আর্তি অভিনেত্রীর

নিরাপদে এবং সঠিক সময়ে নিজভূমে ফেরার কোনও আশা তিনি দেখছেন না। এই অবস্থায় ভারত সরকারের কাছে দেশে ফেরার জন্য সাহায্যপ্রার্থী বলিউড অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৯:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৯:২৩

options
link
অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে সোনাল চৌহান, ‘দয়া করে বাঁচান’, প্রধানমন্ত্রীর কাছে আর্তি অভিনেত্রীর zoom
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অভিনেত্রী সোনাল চৌহান। ছবি: সোশাল মিডিয়া।
Advertisement

যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, বাতিল একাধিক বিমান। বন্ধ রয়েছে আকাশপথ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পরিষেবা স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে পড়েছেন অভিনেত্রী সোনাল চৌহান (Sonal Chauhan)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেশে ফেরার কাতর আবেদন জানান এদিন অভিনেত্রী।

এদিন সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে কাতর আবেদন জানান অভিনেত্রী সোনাল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মোদিকে সম্বোধন করে তিনি জানান, মধ্যপ্রাচ্য থেকে একাধিক বিমান বাতিল হওয়ায় আটকে পড়েছেন তিনি। নিরাপদে এবং সঠিক সময়ে নিজভূমে ফেরার কোনও আশা তিনি দেখছেন না। এই অবস্থায় ভারত সরকারের কাছে দেশে ফেরার জন্য সাহায্যপ্রার্থী ‘জন্নত’ খ্যাত অভিনেত্রী। সোনালের এই পোস্টের পর থেকে বলিউডেও তৈরি হয়েছে দুশ্চিন্তার মেঘ। অভিনেত্রী পোস্ট ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। ঘরের মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে দেশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
সোনালের ইন্সটাগ্রাম স্টোরি থেকে প্রাপ্ত।

যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য। বাতিল একাধিক বিমান। বন্ধ রয়েছে আকাশপথ। এই পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়েছেন অভিনেত্রী সোনাল চৌহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেশে ফেরার কাতর আবেদন জানান এদিন অভিনেত্রী।

উল্লেখ্য, শনিবার আরব আমিরশাহীর আবু ধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াধ, কাতারের দোহায় হামলা চালিয়েছে ইরান। সোনাল ছাড়াও একই সমস্যার সম্মুখীন হয়েছেন আরও এক অভিনেত্রী ইশা গুপ্তা। সূত্র মারফত জানা যাচ্ছে, আবু ধাবিতে আটকে পড়েছেন তিনি। যদিও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর তিনি নিরাপদেই আছে। এই তালিকায় রয়েছেন পিভি সিন্ধুও। তালিকায় রয়েছে ভারতের বাস্কেটবল দল। এছাড়াও রয়েছেন বহু আমজনতা, যারা দেশে ফেরার জন্য অপেক্ষারত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.