Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Team India

ঈশান ফিট হলেও ‘মাথাব্যথা’ ওপেনিং জুটি! আফগানদের বিরুদ্ধে নামার আগে কী বলছেন শ্রেয়স

আফগানিস্তান সিরিজে ভারতের ওপেনিং জুটি কী হয়, সে দিকে নজর থাকবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ২০:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ২০:৩৪

options
link
ঈশান ফিট হলেও ‘মাথাব্যথা’ ওপেনিং জুটি! আফগানদের বিরুদ্ধে নামার আগে কী বলছেন শ্রেয়স zoom
অনুশীলনের এক ফাঁকে শ্রেয়স আইয়ার। ছবি বিসিসিআই।
Advertisement

একদিকে বিশ্বকাপজয়ী তারকা। অন্যদিকে ১৫ বছরের বিস্ময় প্রতিভা। সঙ্গে রয়েছেন আগ্রাসী বাঁ-হাতি ওপেনারও। রবিবার শুরু আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে কোন দু’জনকে ওপেন করতে দেখা যাবে, তা নিয়ে জমজমাট লড়াই চলছে। কে এই তিনজন? সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী। তিনজনের মধ্যে থেকে দুই ওপেনার বেছে নেওয়াই এখন অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং কোচ গৌতম গম্ভীরের কাছে বিরাট চ্যালেঞ্জিং।

রবিবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামার আগে সাংবাদিক সম্মেলনে ওপেনিং জুটি নিয়ে অবশ্য ধোঁয়াশা রেখে দিয়েছেন শ্রেয়স। তবে দল নির্বাচন নিয়ে ‘মাথাব্যথা’র কথা স্বীকার করে নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন সঞ্জু স্যামসন। অন্যদিকে, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে সেরা খেলোয়াড় হয়েছেন বৈভব। আর অভিষেক শর্মাকেও সাম্প্রতিক সময়ে নিয়মিত সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। শ্রেয়স বলছেন, “প্রথমত, তিনজনকে একসঙ্গে দলে পাওয়াটা একটা সৌভাগ্য। প্রত্যেকেই নিজের জায়গায় অসাধারণ। ওরা ধারাবাহিক ভাবে পারফর্ম করছে। তাই সিদ্ধান্তটা কঠিনই হবে। যে-ই সুযোগ পাক, সেটা দলেরই উপকারে আসবে। আর যে বাইরে থাকবে, তার সঙ্গে আমার এবং কোচের কথা বলা খুব গুরুত্বপূর্ণ। আমাদেরই তাঁকে আত্মবিশ্বাস জোগাতে হবে। বলতে হবে, সুযোগ এলেই সে খেলবে।”

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সিতে অভিষেক হলেও প্রথম সিরিজটা প্রত্যাশামতো হয়নি বৈভবের। তবে জিম্বাবোয়ে সফরেই বদলে যায় ছবিটা। তিন ম্যাচের সিরিজে দু’টি হাফসেঞ্চুরি করে প্রতিভার ঝলক দেখিয়েছেন তরুণ ব্যাটার। সেই সিরিজে তিনটি ম্যাচই জিতে জিম্বাবোয়েকে চুনকাম করেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন সঞ্জু। পরে তাঁকে বসতে হয়। ইংল্যান্ড সিরিজে বৈভব দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ম্যাচে সুযোগ পান। শেষ ম্যাচে ফেরানো হয় তাঁকে। জিম্বাবোয়ে সফরে বিশ্রামে ছিলেন সঞ্জু। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে সঞ্জু এবং বৈভবকে যেভাবে ব্যবহার করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। ফলে আফগানিস্তান সিরিজে ভারতের ওপেনিং জুটি কী হয়, সে দিকে নজর থাকবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শ্রেয়সের নিজের কাছেও এই সিরিজ গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ভারত। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ঘুরে দাঁড়ায় দল। এর মধ্যেই স্বস্তির খবর, প্রথম ম্যাচের আগে ফিট ঈশান কিষানও। শুক্রবার অনুশীলনে নভদীপ সাইনির বাউন্সার খেলতে গিয়ে পিঠে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তবে তা নিয়ে চিন্তা নেই বলেই জানিয়েছেন ভারত অধিনায়ক। “এই মুহূর্তে ও স্বচ্ছন্দেই আছে। অনুশীলনের পরে ওর সঙ্গে কথা বলেছি। সামান্য একটা সমস্যা হয়েছিল। টানা ক্রিকেট খেলার ফলে কিছুটা ক্লান্তিও ছিল। আজ ও বিশ্রাম পেয়েছে। আশা করছি ম্যাচের জন্য ও পুরোপুরি প্রস্তুত থাকবে।” মন্তব্য ভারত অধিনায়কের। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.