২০২১-এ কাঁকুড়গাছির ভোট পরবর্তী হিংসা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃত ওই ব্যক্তির নাম অরূপ দাস। ধৃত অরূপের খোঁজে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। জানা যায়, পরিচয় লুকিয়ে অসমে রেলের কোচ অ্যাটেন্ড্যান্টের কাজ করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে সে রাজ্যে হানা দিয়ে অরূপকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। সেখানেই হাতেনাতে তাঁকে পাকড়াও করা হয় বলে খবর। ট্রানজিট রিমান্ডে আজ, বৃহস্পতিবারই ধৃতকে কলকাতায় নিয়ে আসা হতে পারে।
আরও পড়ুন:
ইতিমধ্যে এই মামলায় দুটি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। ২০২১ সালে প্রথম চার্জশিট জমা করে সিবিআই। এরপর দ্বিতীয় চার্জশিট জমা পড়ে গত বছরের জুলাই মাসে।
২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে। সেই সময়ই কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুন (Abhijit Sarkar Case) করা হয় বলে অভিযোগ ওঠে। একেবারে তার পেঁচিয়ে, পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। ফেসবুক লাইভে বাঁচার আর্জি অভিজিৎ। এই ঘটনায় তৎকালীন তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ একাধিক নেতার নাম জড়ায়। প্রথমে এই ঘটনার তদন্ত শুরু করে নারকেলডাঙার পুলিশ। কিন্তু তদন্ত নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। যদিও পরবর্তীকালে আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
ইতিমধ্যে এই মামলায় দুটি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। ২০২১ সালে প্রথম চার্জশিট জমা করে সিবিআই। এরপর দ্বিতীয় চার্জশিট জমা পড়ে গত বছরের জুলাই মাসে। এই চার্জশিটে মোট ১৮ জনের নাম ছিল। তাৎপর্যপূর্ণভাবে ধৃত অরূপ দাসের নামও ছিল বলে সূত্রের খবর। কিন্তু তাঁর নাগাল পাচ্ছিলেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা যায়, দীর্ঘ পাঁচ বছর ধরে অসমে পরিচয় লুকিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন অরূপ দাস। কিন্তু শেষ রক্ষা হল না। ঠিকাদার সংস্থায় কর্মরত কর্মীদের নজরে পড়ে যান অরূপ। সূত্রের খবর, তাঁরাই সিবিআইকে এই বিষয়ে তথ্য দেন। এরপর অসমে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় কাঁকুড়গাছির ভোট পরবর্তী হিংসায় অন্যতম অভিযুক্ত অরূপকে।
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ