সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ছাড়া পেলেন জামিনে মুক্ত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলেই ভুবনেশ্বর থেকে বিমানে কলকাতায় ফেরার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, শুক্রবার সকালে ওড়িশা হাই কোর্ট জামিন দেয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷ ২৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তাধীন জামিন পান রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদ৷ অসুস্থতার কারণে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়৷ সূত্রের খবর, এদিন জামিনের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ছাড়া পান সুদীপ বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, তিনটি শর্তে সুদীপকে জামিন দেয় আদালত৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাঁর পাসপোর্ট সিবিআইয়ের কাছে জমা রাখতে হবে৷ রোজভ্যালি-কাণ্ডে তিনি কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না৷ সিবিআইয়ের আইনজীবী আদালতে প্রভাবশালী তত্ত্বে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করলেও আদালত সেই আর্জি খারিজ করে দেয়৷ প্রায় সাড়ে চার মাস পর জামিন পান সুদীপ৷
বস্তুত, রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গত ৩ জানুয়ারি গ্রেপ্তার করে সিবিআই। তারপর থেকে দফায় দফায় তাঁকে জেরা করা হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, তাঁর থেকে বেশ কিছু তথ্য মিলছে যা তদন্তে সহায়ক। কৃষ্ণনগরের সাংসদ তাপস পালকেও রোজভ্যালি কাণ্ডে হেফাজতে নেয় সিবিআই৷ গ্রেপ্তারের পরই দু’জনকেই নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরের সংশোধনাগারে৷ সুদীপবাবু এমনিই অসুস্থ৷ জেলবন্দি অবস্থায় তাঁর শারীরিক অবস্থার খুবই অবনতি হয়৷ তাঁকে দফায় দফায় হাসপাতালে ভর্তি করতে হয়৷ তখন তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সী৷
সর্বশেষ খবর
-
ভাঙছে ইন্ডিয়া? ‘প্রতিবাদের অধিকার…’, ঝাড়খণ্ডে পড়ুয়া বিক্ষোভের মধ্যেই হেমন্তকে কড়া চিঠি রাহুলের
-
‘ই-১০ ফেরানো হোক’, ইথানল বিতর্কের মাঝেই বললেন কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টা
-
এমার্জেন্সি গেটে তালা, বাজেনি ফায়ার অ্যালার্ম! ‘অভিশপ্ত’ ভোরে তারাপীঠের হোটেলে কী ঘটে?
-
‘সাহস থাকলে…’, স্টেজের উপর উড়ন্ত জ্যাকেট! ভক্তকে কড়া শাসন করণের
-
গৃহস্থরূপে মহাদেব, মন্দিরঘেঁষে বয় যমুনা! শিবভক্তদের কাছে কী মাহাত্ম্য বটেশ্বর ধামের?