নিরুফা খাতুন: আত্মহত্যা নাকি অন্য কিছু? পুলিশ আবাসন থেকে ট্রাফিক সার্জেন্টের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্যের ভিড়। শুক্রবার কাশীপুরের কাছে সেকেন্ড ব্যাটেলিয়নের আবাসন থেকে মিলেছে তাঁর দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছেন তিনি। তবে কারণ হিসাবে কিছুই জানা যায়নি।
সৌরভ দত্ত নামে ওই ট্রাফিক সার্জেন্ট, ইস্ট ট্রাফিক গার্ডে কর্মরত। সৌরভের স্ত্রী এবং সন্তানও রয়েছে। শুক্রবার কাশীপুরের সেকেন্ড ব্যাটেলিয়নের আবাসনের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
[আরও পড়ুন: সেনার পোশাকে কারা ঢুকেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে? রহস্যভেদে উপাচার্যকে নোটিস থানার]
কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হয়েছে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন তিনি। জানা গিয়েছে, সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে হতাশার কথা প্রকাশও করেছিলেন। তবে কী কারণে হতাশায় ভুগছিলেন ওই ট্রাফিক সার্জেন্ট, তা এখনও স্পষ্ট নয়।
[আরও পড়ুন: ‘কাগজ মুড়ে টাকা নিয়েছে, আগে তার তদন্ত হোক’, নাম না করে শুভেন্দুকে নিশানা জীবনকৃষ্ণর]
সর্বশেষ খবর
-
উপস্থিতির হার নিয়ে উত্তপ্ত সুরেন্দ্রনাথ ল কলেজ, রাতভর ঘেরাও ভাইস প্রিন্সিপাল, নেই আলো-জল
-
‘ভালো চা খাইয়েছে, কোনও দাবি মানা হয়নি’, কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলনে হুঁশিয়ারি ওয়াংচুকের
-
‘আমরাই গরমিল খুঁজে বার করেছি’, বয়স বিতর্কে বিধায়কের মন্তব্যের পালটা সৌরভের
-
তিনদিনের ভারত সফরে দিল্লিতে পুতিন, ব্রিকসের আগে শুক্রেই মোদির সঙ্গে বৈঠক, বড় বার্তার অপেক্ষায় বিশ্ব
-
আন্দোলনে উপচে পড়ছে নতুন প্রজন্মের ভিড়, তবু সিপিএমে বাড়ছে না সদস্য!