Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
BRICS Summit 2026

তিনদিনের ভারত সফরে দিল্লিতে পুতিন, ব্রিকসের আগে শুক্রেই মোদির সঙ্গে বৈঠক, বড় বার্তার অপেক্ষায় বিশ্ব

এদিন ভোর ৪টে নাগাদ দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে পুতিনের বিমান। রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৪:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৪:৪৫

options
link
তিনদিনের ভারত সফরে দিল্লিতে পুতিন, ব্রিকসের আগে শুক্রেই মোদির সঙ্গে বৈঠক, বড় বার্তার অপেক্ষায় বিশ্ব zoom
পালাম বায়ুসেনা ঘাঁটিতে পুতিন। ছবি: সংগৃহীত।
Advertisement

ব্রিকস সম্মেলনে (BRICS Summit 2026) যোগ দিতে শুক্রবার তিন দিনের ভারতে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন। এদিন ভোর ৪টে নাগাদ দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে পুতিনের বিমান। রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। দিল্লির ভারত মণ্ডপমে ১৮তম বিক্রস সম্মেলনে যোগ দেবেন পুতিন। তার আগেই শুক্রবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রুশ প্রেসিডন্ট। প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে কথা হতে পারে মোদি-পুতিন হাই প্রোফাইল বৈঠকে।

মোদি ও পুতিনের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত সপ্তাহে বিশকেকে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে। সেই বৈঠকে রুশ নেতার প্রতি “অন্তহীন (ইউক্রেন) যুদ্ধ থেকে সরে আসার” আহ্বান জানান মোদি। উল্লেখ্য, মস্কোর অভিযানের মধ্য দিয়ে পাঁচ বছর আগে রাশিয়া-ইউক্রেন সংঘাতের সূচনা হয়েছিল। সেই যুদ্ধের প্রভাব পড়ছে ইউরোপ-সহ গোটা বিশ্বে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে বৈশ্বিক আর্থিক সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় কী বার্তা দেন মোদি-পুতিন, তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনি ও রবিবার দু’দিনের ব্রিকস সম্মেলন যোগ দিচ্ছেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার দিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও। তিন মহাশক্তিধর দেশ, যথাক্রমে রাশিয়া, চিন ও ভারতের নেতার ‘সঙ্গম’ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশ্লেষকরা। আমেরিকার যুদ্ধংদেহী মনোভাব, যার জেরে ইরানের সঙ্গে সংঘর্ষ ছ’মাস অতিক্রান্ত, এখনও অবরুদ্ধ হরমুজ, এছাড়াও একতরফা শুল্ক ও বাণিজ্য নীতির উলটো দিকে ভারত-চিন-রাশিয়ার কাছাকাছি আসা ডোনাল্ড ট্রাম্পের অস্বস্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, পুতিন, জিনপিং ছা়ড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ব্রিকসে যোগ দিতে ভারতে আসছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে পেজেসকিয়ানের ভারত সফরও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলছেন বিশ্লেষকরা। সব দিক বিচার করে দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকসকে মহাসম্মেলন আখ্যা দিচ্ছেন তারা। এখন প্রশ্ন হল, ব্রিকস সম্মেলন কি বৈশ্বক সংকট থেকে মুক্তির দিশা দেখাবে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.