বিকল লালগোলার ইঞ্জিন, বন্ধ শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। লালগোলা প্যাজেঞ্জারের ইঞ্জিন বিকল হওয়ায় কাঁচরাপাড়ায় দাঁড়িয়ে যায় ট্রেন। ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।Advertisement ব্যস্ত দিনে অফিস ছুটির পর এমন সময়ে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন যাত্রীরা। অফিস থেকে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা। প্রতিটি স্টেশনে ঘোষণা করা হচ্ছে, যতক্ষণ … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/kolkata/train-services-disrupted-on-sealdah-main-line-2/pid/96260/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "বিকল লালগোলার ইঞ্জিন, বন্ধ শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল"</span></a></p>

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৭, ১৪:৩০

options
link
বিকল লালগোলার ইঞ্জিন, বন্ধ শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। লালগোলা প্যাজেঞ্জারের ইঞ্জিন বিকল হওয়ায় কাঁচরাপাড়ায় দাঁড়িয়ে যায় ট্রেন। ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement

ব্যস্ত দিনে অফিস ছুটির পর এমন সময়ে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন যাত্রীরা। অফিস থেকে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা। প্রতিটি স্টেশনে ঘোষণা করা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত লালগোলা প্যাসেঞ্জারের ইঞ্জিন মেরামতি হবে, ততক্ষণ কোনও ট্রেন ছাড়বে না। যার জেরে মেন শাখার এক নম্বরে প্রতিটি ট্রেন পরপর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। চূড়ান্ত অস্বস্তিতে পড়েছেন যাত্রীরা। কিন্তু ইঞ্জিন ঠিক হতে কতক্ষণ সময় লাগবে তা এখনও বোঝা যাচ্ছে না। অর্থাৎ সমস্ত ট্রেনই যে গন্তব্যে পৌঁছতে বেশ খানিকক্ষণ দেরি করবে তা স্পষ্ট। তবে বনগাঁ শাখার ট্রেন চলাচল স্বাভাবিক বলেই জানা যাচ্ছে।

Advertisement

[প্রাথমিকের টেট-এ বসতে পারবেন প্রশিক্ষণরতরাও, নির্দেশ হাই কোর্টের]

কখনও ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হয় তো কখনও শ্রমিক বিক্ষোভের শিকার হতে হয় নিত্যযাত্রীদের। দিনের পর দিন ট্রেন চলাচলের এমন দৃশ্যে তিতিবিরক্ত তাঁরা। তাঁদের বক্তব্য, যে দেশে বুলেট ট্রেন আনার কথা ভাবা হচ্ছে, সেখানে আগে এই ব্যবস্থার উন্নতির দিকে মন দিক রেলমন্ত্রক।

Advertisement

[গরুকে বাঁচাতে ডিভাইডারে বাইকের ধাক্কা, মৃত ৩]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.