অর্ণব আইচ: আলোর উৎসবে মেতেছিল গোটা শহর। তারই মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। হরিদেবপুরে তুবড়ি ফাটাতে গিয়ে মৃত্যু হল বছর পাঁচেকের এক শিশুর। অন্যদিকে, তুবড়ির ফেটে যাওয়া খোল গলায় বিঁধে মৃত্যু হল কসবার এক যুবকের। দীপাবলির রোশনাই মুহূর্তেই ম্লান হয়ে গিয়েছে এই ঘটনায়। মৃত্যুর খবর পেয়ে রাতেই পুলিশ কমিশনার অনুজ শর্মার সঙ্গে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী।
রবিবার সন্ধেয় বাড়ির সামনেই বাজি পোড়াচ্ছিল হরিদেবপুরের বাসিন্দা আদি দাস। জানা গিয়েছে, তুবড়ি ফাটানোর শখ হয় খুদের। তুবড়িতে আগুনও দেয় সে। কিন্তু প্রথমবারে তুবড়িটি জ্বলেনি। কয়েকমুহূর্ত অপেক্ষা করে ফের আগুন দেওয়ার জন্য শিশুটি তুবড়ির কাছে যেতেই আচমকা ফেটে যায় সেটি। তুবড়ির খোলের একাংশ ছিটকে লাগে আদির গলায়। রক্তাক্ত অবস্থায় তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গেসঙ্গেই আদি গলা থেকে তুবড়ির ভাঙা অংশ বের করে দেওয়া হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে কার্যত বাকরুদ্ধ আদির বাবা-মা। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহও করেছেন।
অন্যদিকে, রবিবার সন্ধেয় বাড়িতেই তুবড়ি জ্বালাচ্ছিলেন কসবা উত্তরপাড়ার বাসিন্দা দীপকুমার। একইভাবে তুবড়ির ভাঙা অংশ গলায় বিঁধে যায় ওই ব্যক্তির। রক্তাক্ত অবস্থায় তাঁকে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রের খবর, তুবড়ি ফেটে দু’জনের মৃত্যুর খবর শুনে রাতেই পুলিশ কমিশনার অনুজ শর্মার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। কোথা থেকে এসেছে, তৈরিতে গলদ-গাফিলতি রয়েছে কি না, ইতিমধ্যেই সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শব্দদানবের তাণ্ডব রুখতে দীপাবলির আগে থেকেই রাজ্যজুড়ে ব্যাপক নজরদারি চালিয়েছিল পুলিশ। কিন্তু রবিবার রাত বাড়তেই দেখা গেল বাজির তাণ্ডব। শুধু শব্দবাজি নয়, মাইক ও ডিজে বক্স নিয়েও একাধিক অভিযোগ জমা পড়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে একাধিক জমা পড়েছে। সূত্রের খবর, রবিবার রাতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে ৭৫২ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণ বাজি।
[আরও পড়ুন:সমাজে ‘ব্রাত্য’ দিদিদের জন্য ‘বোনফোঁটা’, অভিনব উদ্যোগ স্বেচ্ছাসেবী সংস্থার]
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে