সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বাসের রেষারেষি। আর তাতেই প্রাণ গেল স্কুটি আরোহী দুই কিশোরের।
ঘটনা উল্টোডাঙার তেলেঙ্গাবাগান এলাকার। সোমবার রাত মুচিবাজার পোস্ট অফিসের কাছে দুই বাস রেষারেষি শুরু করলে একটি বাস সজোরে ধাক্কা মারে একটি স্কুটিকে। গাড়ি থেকে ছিটকে পড়ে বিট্টু সেন (১৬) ও আকাশ দত্ত (১১)। জানা গিয়েছে, তাদের মাথায় হেলমেটও ছিল না। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।
[স্থগিত ভরতির পরীক্ষা, ফের রাতভর ঘেরাও যাদবপুরের উপাচার্য]
পুলিশ সূত্রে খবর, মৃন্ময় পরিখা নামে এক তরুণের সঙ্গে বিট্টু ও আকাশ স্কুটারে চেপে বাজারে গিয়েছিল। তিনজনই দাসপাড়া এলাকার বাসিন্দা। ফেরার পথে ঘটে দুর্ঘটনা। দুটি বাসের মধ্যে বেষারেষি চলছিল। যার মধ্যে ২১৫ এ রুটের একটি বাস পিছন থেকে এসে স্কুটারে ধাক্কা মারে। ছিটকে পড়ে যাওয়া আকাশ ও বিট্টুকে পিষে দেয় বাসের চাকা। ঘটনায় গুরুতর আহত হন চালক মৃন্ময়। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ঘটনার পরই পলাতক দুই বাসেরই চালক ও কন্ডাক্টর।
[মায়ের কাপড় নিয়ে খেলতে খেলতে গলায় ফাঁস, মৃত্যু শিশুকন্যা]
ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল আকাশ। এদিকে মাধ্যমিকের পর পড়াশোনা ছেড়ে দিয়েছিল বিট্টু। পুলিশ জানাচ্ছে, তাদের কাছ থেকে যে মোবাইলটি পাওয়া গিয়েছে, তা থেকে জানা যায়, স্কুটারে বসে বিশ্বকাপের খেলা দেখছিল ওই দুই কিশোর। এই ঘটনাকে ঘিরে তৈরি হয় উত্তেজনা। বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। ক্ষোভে ফেটে পড়েন আমজনতা। বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টাও করা হয়। যদিও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ইতিমধ্যেই উল্টোডাঙা থানায় ঘটনার অভিযোগ করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে উল্টোডাঙা এবং মানিকতলা থানার পুলিশ। পলাতকদের খোঁজ চলছে।
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?