সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধিকারিকদের স্বাস্থ্যপরীক্ষার সময় উল্টোডাঙা উড়ালপুলে ফের দেখা গেল ফাটল৷ তার জেরে কেএমডিএ-র সিদ্ধান্তে আপাতত বন্ধ করে দেওয়া হল যানচলাচল৷ আগামী তিনদিন উড়ালপুলে যানচলাচল বন্ধ থাকবে বলেই জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ ব্যস্ত সময়ে উড়ালপুলে যান নিয়ন্ত্রণের জেরে তৈরি হয়েছে ব্যাপক যানজট৷ ভোগান্তির শিকার যাতায়াতকারীরা৷
[ আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন রাহুল-মমতা! বিতর্কিত ছবি ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে]
মঙ্গলবার কেএমডিএ-র উড়ালপুল এবং সেতুর স্বাস্থ্য পরিদর্শক দল শহরের বিভিন্ন সেতু পরিদর্শন করছিলেন৷ উল্টোডাঙা উড়ালপুলও পরিদর্শন করেন তাঁরা। সেই সময়েই একটি স্তম্ভে বিপজ্জনক ফাটল চোখে পড়ে বিশেষজ্ঞদের। বিপদের আশঙ্কায় তড়িঘড়ি উড়ালপুলে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়৷ ব্যস্ত সময়ে উল্টোডাঙা উড়ালপুলে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় উল্টোডাঙা এবং ভিআইপি রোডে তৈরি হয়েছে ব্যাপক যানজট৷ ভিড়ের মাঝে দাঁড়িয়ে পড়ে অ্যাম্বুল্যান্সও৷ অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে৷ পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘বুধবার কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা উল্টোডাঙা উড়ালপুল পরিদর্শন করবেন৷ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তিনদিন বন্ধ থাকবে যানচলাচল৷ তবে উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষার পর প্রয়োজন হলে যানচলাচল বন্ধ রাখার সময়সীমা বাড়ানো বা কমানো হতে পারে৷’’
[ আরও পড়ুন: ‘বাংলাকে বন্যায় ভাসানোর চেষ্টা করছে কেন্দ্র’, বিধানসভায় অভিযোগ মমতার]
এর আগে ২০১৩ সালের মার্চে উল্টোডাঙা উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে৷ সে সময়ও দীর্ঘদিন উড়ালপুলে যানচলাচল বন্ধ ছিল৷ যাতায়াতের ক্ষেত্রে তীব্র সমস্যার মুখোমুখি হতে হয়েছিল উড়ালপুল ব্যবহারকারীদের৷ শহরের যেকোনও প্রান্তে পৌঁছনোর ক্ষেত্রে উল্টোডাঙা উড়ালপুল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সেক্ষেত্রে এই উড়ালপুলে আবারও যানচলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে ভোগান্তির আশঙ্কা করছেন যাতায়াতকারীরা৷
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়