CM Suvendu Adhikari

স্মার্ট ক্লাস থেকে ভিডিও টিউটোরিয়াল! বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘টক্কর’ দেবে বাংলার সরকারি স্কুল

বুধবার ৮০,৩৭৫টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়কে অনুদান প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুলগুলির জন্য ২৯৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কম্পোজিট স্কুল গ্র্যান্ট ফান্ডে অর্থ সাহায্য দেওয়া হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ২১:০১

options
link
স্মার্ট ক্লাস থেকে ভিডিও টিউটোরিয়াল! বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘টক্কর’ দেবে বাংলার সরকারি স্কুল
ফাইল ছবি।

আগের সরকার শিক্ষাকে পণ্য হিসাবে ব্যবহার করেছে। সরকারি অনুষ্ঠানে তৃণমূল সরকারকে বিঁধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, বাংলার সরকারি স্কুলগুলিতে হবে স্মার্ট ক্লাস। ভিডিও টিউটোরিয়াল দেওয়া হবে শিক্ষার্থীদের। তৈরি করা হবে আধুনিকমানের পরিকাঠামো।পশ্চিমবঙ্গ শিক্ষা পোর্টাল ও পিএম ভি বিদ্যা চ্যালেনে উচ্চ মানের অডিও-ভিসুয়াল শিক্ষা সহজলভ্য করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উচ্চশিক্ষায় আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্স ও মেশিন লার্নিং, ডেটা সায়েন্স যুক্ত করা হচ্ছে বলেও জানালেন তিনি।

Advertisement

বুধবার ৮০,৩৭৫টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়কে অনুদান প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুলগুলির জন্য ২৯৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কম্পোজিট স্কুল গ্র্যান্ট ফান্ডে অর্থ সাহায্য দেওয়া হচ্ছে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পশ্চিমবঙ্গ জাতীয় শিক্ষা নীতিতে যুক্ত হবে। তাতে কেন্দ্রীয় সরকারের অনুদান পাবে বঙ্গ।”

Advertisement

বেসরকারি ক্ষেত্রে ছোট ছোট অডিও-ভিসুয়াল ব্যাপক জনপ্রিয়। ওই ভিডিওগুলিতে কোনও অধ্যায়ের বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। এবার সরকারি ক্ষেত্রেও পড়ুয়ারও সেই সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “উচ্চ মানের অডিও-ভিসুয়াল শিক্ষা সহজলভ্য করা হবে।” তিনি জানিয়েছেন, ১২০০ বেশি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ডিজিটাল শিক্ষা সহায়িকা ও পারস্পারিক অংশগ্রহণমূলক শিক্ষা প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে। এক্ষেত্রে দূরবর্তী জেলা, গ্রামীণস্কুলগুলি অগ্রাধিকার পাবে। হাজারটি উচ্চমাধ্যমিক স্কুলে অটল ল্যাবরেটরি বানানোর অনুমতি দেওয়া হচ্ছে। এ ছাড়াও রাজ্যে আরও পিএমশ্রী স্কুল বানানোর কথা বলেছেন তিনি।

Advertisement

এ দিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, “গত সরকারের আমলে রাজ্যের স্কুলে শিক্ষার মান কমেছে। নতুন সরকারের আমলে রাজ্যে কেন্দ্র-রাজ্য যৌথভাবে শিক্ষাব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী। আমরা উচ্চশিক্ষা বিভাগ আলাদা করেছি। ভারত সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নই আমাদের লক্ষ্য।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.