Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Sumit Roy

অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের বাড়িতে পুলিশ, ‘সমস্যা মিটে যাক’, নোটিস হাতে বললেন মা

জমি দুর্নীতি, নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে সুমিতের নামে। পুলিশের নজরে আসার পর থেকে বেপাত্তা অভিষেকের আপ্তসহায়ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৭:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৭:১৬

options
link
অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের বাড়িতে পুলিশ, ‘সমস্যা মিটে যাক’, নোটিস হাতে বললেন মা zoom
প্রতিদিন গ্রাফিক্স
Advertisement

আরও বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুমিত রায়। এবার তাঁর মাকে নোটিস ধরাল পুলিশ। যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মিটে যাক, চাইছেন সুমিতের মা। তবে কোথায় রয়েছেন সুমিত, সে বিষয়ে কোনও জবাব দেননি তিনি।

সুমিতের বিরুদ্ধে অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় সেবাশ্রয়ের জন্য রিসর্ট ভাড়া নেন অভিষেকের আপ্তসহায়ক। তবে এখনও সেই টাকা পাননি রিসর্ট মালিক। তাই সুমিতের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর ও বেহালা থানার পুলিশ সুমিতের নিউ আলিপুরের বাড়িতে হানা দেয়। প্রায় মিনিট দশেক বাইরে দাঁড়িয়েছিলেন পুলিশকর্মীরা। পরে সুমিতের মা দরজা খোলেন। তাঁর হাতে পুলিশ আধিকারিকরা একটি নোটিস তুলে দেন। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে সুমিতের মা জানান, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মিটে যাক তা চান তিনি। তবে কোথায় সুমিত রয়েছেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জমি দুর্নীতি, নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে সুমিতের নামে। সে সবের তদন্তে নেমে মেদিনীপুর জেলা পুলিশের স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শালবনি থানার পুলিশ তাঁর খোঁজে অভিষেকের কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, মোবাইল টাওয়ারের লোকেশন ধরেই অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। আর তারপরই বেপাত্তা হয়ে যান সুমিত। পুলিশের আবেদনে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও লুক আউট নোটিস জারি করে। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী। সুমিতের হয়ে আগাম জামিনের আবেদন জানান। যদিও সে আবেদন খারিজ হয়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.