গোবিন্দ রায়: হাওড়ার উলুবেড়িয়ার এক নম্বর ব্লকের মনোনয়নপত্র বিকৃতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ খারিজ করে দেয়। এই মামলার তদন্তে রাজ্য পুলিশের উপরেই আস্থা ডিভিশন বেঞ্চের।
হাওড়ার উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের বহিরা এবং ধূলিসামলি পঞ্চায়েতের সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খান ও তনুজা বেগম মল্লিক মনোনয়নপত্র (Bengal Panchayat Election 2023) বিকৃতির অভিযোগ তোলেন। দু’জনের দাবি, ওবিসি হওয়া সত্ত্বেও মনোনয়নপত্রের চেকলিস্টে জাতিগত শংসাপত্রের জায়গায় তার উল্লেখ করেননি ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। তাঁরা মনে করেন, নির্বাচনী নথি বিকৃতির ফলে তাঁদের মনোনয়নপত্র (Nomination) স্ক্রুটিনিতে বাদ পড়ে গিয়েছে। বিডিওর কাছে সেই অভিযোগ জানাতে যান তাঁরা। তবে বিডিও অভিযোগ নেননি বলেই দাবি। আর তারপর এই অভিযোগের জল গড়ায় কলকাতা হাই কোর্টে।
[আরও পড়ুন: ‘আমার আছে বুক ছেঁড়া ধন…’, মেয়ে ঋতাভরীর জন্মদিনে বিশেষ উপহার শতরূপা সান্যালের]
ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বিচারপতি সিনহার নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। হাওড়ার উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও’র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে যায়। তদন্তে এক সদস্যের কমিশন গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে’র নজরদারিতে তদন্ত করবে রাজ্য পুলিশ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “সিবিআই তদন্তের মতো উপাদান এই মামলায় নেই।” রাজ্য পুলিশের উপরেই তদন্তভার দিয়েছে আদালতের ডিভিশন বেঞ্চ।
[আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ, হাই কোর্টে দায়ের মামলা]
সর্বশেষ খবর
-
বান্দ্রায় সমুদ্রমুখী ‘প্রাসাদ’ তৈরি করছেন সলমন! ছাড়পত্র প্রশাসনের, শাহরুখের প্রতিবেশী হচ্ছেন?
-
সেশেলসে সনাতন ধর্মের জয়গান! একমাত্র হিন্দু মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী
-
পরকীয়ার জের, তরুণীকে ‘খুনে’র পর টুকরো করে স্যুটকেসে! দোষী সাব্যস্ত ব্যাঙ্ক ম্যানেজার
-
নথি দিচ্ছিলেন না স্বামী, অন্নপূর্ণার ফর্ম নিয়ে অশান্তি! স্ত্রীকে খুন করে আত্মঘাতী ব্যক্তি
-
পেনাল্টি বক্সের সামনে অর্ধগোলাকৃতি জায়গা, কী কাজ ‘ডি বক্সে’র? বিশ্বকাপের মাঝে জানুন খুঁটিনাটি