সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের নতুন বছরে পা রাখল মেয়ে। এমন দিনে মায়ের বিশেষ উপহার কী হতে পারে? একটা কবিতা। ভালবাসা মাখানো কিছু শব্দ। মেয়ে ঋতভরীকে (Ritabhari Chakraborty) এই উপহারই দিলেন শতরূপা সান্যাল। মিষ্টি ছবি শেয়ার করে কবিতা আকারে লিখে দিলেন মনের কিছু কথা।

মায়ের সঙ্গে সেলফি তুলেছিলেন ঋতাভরী। সেই ছবি শেয়ার করেই শতরূপা লেখেন,
শুভ জন্মদিন, পলিনিয়া!!
আমার একটা ভালোবাসার পাহাড় আছে
আর আছে এক আদর আদর সমুদ্দুর
মাথার উপর একটা সুনীল আকাশ ছাদ
পায়ের নিচে সবুজ মাটি, প্রাণের সুর।
আমার আছে বুক ছেঁড়া ধন, আত্মজা
আত্মা সত্ত্বা শরীর ছেনে জন্ম তার
তাকেই দিলাম আমার পাহাড় সমুদ্দুর
আকাশ-মাটির ভালোবাসার অঙ্গীকার।
-মা
২৬শে জুন,২০২৩
[আরও পড়ুন: প্রেমিক অর্জুনের জন্মদিনে শরীর দুলিয়ে অন্য পুরুষের সঙ্গে নাচ মালাইকার! ভাইরাল ভিডিও ]
‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে ছোটপর্দায় কেরিয়ার শুরু করেন ঋতাভরী। তারপর বড়পর্দায় শুরু হয় তাঁর যাত্রা। ‘তবুও বসন্ত’ থেকে ‘ফাটাফাটি’ পর্যন্ত পার হয়েছে গোটা একটা যুগ। এর মাঝেই আবার বিদেশে পড়াশোনা করেছেন অভিনেত্রী। মাঝে শারীরিক সমস্যার জন্য হাসপাতালে কাটিয়েছেন। ওজন বাড়ার জন্য কটূক্তি শুনেছেন। কিন্তু প্রতিবারই ‘ফাটাফাটি’ করে দুর্দান্তভাবে ফিরে এসেছেন ক্যামেরার সামনে।

‘তোমার মতো একজন বন্ধু পেয়ে আমি সত্যিই খুশি’, ঋতাভরীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন ‘ফাটাফাটি’ সিনেমার পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। ছবিতে ফুল্লরার সঙ্গে বিকি সেনের যতোই মনোমালিন্য থাক বাস্তবে ঋতাভরীকে ভীষণ ভালবাসেন স্বস্তিকা দত্ত। অভিনেত্রীর সঙ্গে ছবি শেয়ার করে তিনিও জানিয়েছেন শুভেচ্ছা।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘যমজ সন্তানের নাম ‘পাঠান’, ‘জওয়ান’ রাখব’, অন্তঃসত্ত্বা মহিলার প্রস্তাবে কী বললেন শাহরুখ?]
সর্বশেষ খবর
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
-
মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ
-
বৈভবের ছায়ায় ঢাকা, আচরণেও সমস্যা! রাজস্থান ছাড়ছেন যশস্বী? কিনতে আগ্রহী এক ফ্র্যাঞ্চাইজি
-
১৩ বছরের টানাপোড়েন থেকে মুক্তি, সোমবার থেকেই জাইকার জল পুরুলিয়ায়
-
‘নালসার’ পর আরও এক আইন কলেজ, সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে আপত্তি শিক্ষার্থীদের