একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের আর কোচিং নেওয়ার দরকার হবে না। প্রতি বিষয়ে আলাদা করে পড়ার জন্য দৌড়তে হবে না এদিক-ওদিক কোচিং সেন্টারে। বাড়িতে বসেই এবার বিভিন্ন বিষয়ের পড়াশোনা করতে পারবে ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই শেখা হয়ে যাবে অনেকটা। এমনই দাবি করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নব নিযুক্ত সভাপতি ড. পার্থ কর্মকার।
আরও পড়ুন:
ইতিমধ্যেই বিভিন্ন এলাকার স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বাছতে শুরু করেছে সংসদ। সেই সব শিক্ষকরা এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব স্টুডিও-য় গিয়ে নিজস্ব বিষয় পড়াবেন। রেকর্ডিং করা সেই পাঠ যে কোনও জেলার পড়ুয়ারা দেখতে ও শুনতে পারবে নিজের বাড়িতে বসেই।
পার্থবাবুর দাবি, এভাবে পড়াশোনা করলে আখেরে পঠনপাঠনের মানোন্নয়ন হবে। কারণ, স্কুলে একজন শিক্ষকের কাছে কোনও একটি বিষয় পড়ার পরে অনলাইনে ওই একই বিষয় আরও দু-একজন শিক্ষকের কাছে পড়লে সেটি পড়ুয়ার মাথায় গেঁথে যাবে। ক্লাসে পড়ানোর সময় কোনও কথা ভুলে গেলেও অনলাইনের ভিডিও যে কোনও সময় বারবার দেখার সুযোগ থাকায় জরুরি অংশ ভুলে যাওয়ার সমস্যা হবে না। পড়ুয়ারা বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের ক্লাস করার সুযোগ পাবে। যা তাদের পড়াশোনার মান বাড়াতে সাহায্য করবে।
তবে এই কাজ সম্পূর্ণ করা মুখের কথা নয়। উচ্চ মাধ্যমিক স্তরে অনেকগুলি বিষয়, তার প্রচুর অধ্যায়। তাই দ্রুত কাজ শুরু করতে চাইছেন সভাপতি। ইতিমধ্যেই সংসদের ইউটিউব চ্যানেলে ৬০০-রও বেশি ভিডিও আপলোড করা হয়েছে। সাবস্ক্রাইবারের সংখ্যা ৩৩,৭০০। এই অনলাইন ভিডিওর মাধ্যমে পাঠগ্রহণের বিষয়টি আরও জনপ্রিয় করতে উদ্যোগী সংসদ। আগামী দিনে এই উদ্যোগ ফলপ্রসূ হবে বলেই মনে করছেন বিভিন্ন স্কুলের শিক্ষকরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী