পুজোয় বৃষ্টি

মহালয়ায় দাপট দেখাবে বর্ষাসুর, দেবীপক্ষের সূচনাতেও মিলবে না স্বস্তি

পুজোতেও রয়েছে বৃষ্টির খাঁড়া?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১৫:৫২

options
link
মহালয়ায় দাপট দেখাবে বর্ষাসুর, দেবীপক্ষের সূচনাতেও মিলবে না স্বস্তি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুখবর এখনও পর্যন্ত দিতে পারছে না আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘণ্টা কলকাতা ও শহরতলিতে বৃষ্টি হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। পঞ্জিকা মতে, দেবীর ঘোটকে আগমন হলেও বৃষ্টির অবস্থা বলছে দেবীপক্ষের শুরু থেকেই বৃষ্টিতে ভাসবে তিলোত্তমা। মহালয়া তো বটেই, পুজোর আকাশে ঝুলে গেল বৃষ্টির খাঁড়া। বৃষ্টি মাথায় নিয়েই দেবীপক্ষের সূচনা হতে চলেছে বাংলায়। উত্তর থেকে দক্ষিণ, বাদ নেই কোনও অংশ।

Advertisement

দক্ষিণবঙ্গে এখন সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার উপর রয়েছে হিক্কার প্রভাব। দুইয়ের মিশেলে আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও৷ বৃষ্টি চলবে মহালয়া পর্যন্ত। তবে বৃষ্টি এবছর পুজো ভাসাবে কিনা, তা এখনও জানায়নি আবহাওয়া দপ্তর।  হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “কলকাতার পাশাপাশি শনিবার অবধি চলবে দক্ষিণের জেলাগুলিতেও। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: নারদকাণ্ডে প্রথম গ্রেপ্তার, সিবিআইয়ের জালে প্রাক্তন পুলিশকর্তা এসএমএইচ মির্জা ]

কলকাতা ও আশপাশে মঙ্গলবার শুরু হয়েছিল বৃষ্টি। রাতভর চলেছে হালকা থেকে ভারী বৃষ্টি। এর ফলে জল জমে যায় বেহালা, ঠাকুরপুকুর, শখের বাজার, তারাতলা, মোমিনপুর, শীলপাড়া এবং হরিদেবপুরের বেশ কিছু এলাকায়। জমা জল যাতে দ্রুত নেমে যায় তার জন্য প্রথম থেকেই তৎপর কলকাতা পুরসভা। বৃষ্টি এবং সাময়িক জল জমার কারণে কলকাতার রাজপথে যানবাহনের গতি ধীর হয়ে যায়। সকালে সেন্ট্রাল অ্যাভিনিউ, বাইপাস, ডায়মন্ডহারবার রোড, হাইড রোডে যানজটে নাকাল হয়েছেন নিত্যযাত্রীরা।

Advertisement

দুর্যোগ কবে কাটবে, তা নিয়ে ধন্দে হাওয়া অফিসও। পুজোয় বৃষ্টি যে ভোগাবে, তা স্পষ্ট করে দিয়েছেন আবহাওয়াবিদরা। মুখে স্পষ্ট করে কিছু না বললেও ওঁদের আশঙ্কা তেমনই। পরিস্থিতি যা, তাতে পুজোর আগে নিম্নচাপ হানা না দিলে তবেই শরতের নীল আকাশের নিচে দেবীর আবাহন হবে। আসলে বর্ষার চালচিত্রে বদল হওয়ায় পুজোর মুখে এবং পুজোর সময় বৃষ্টি হওয়ার আশঙ্কার কথা শুনিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর।

[ আরও পড়ুন: ‘কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা ষড়ষন্ত্র ছিল’, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.