অপেক্ষার অবসান! স্বস্তির বৃষ্টি কলকাতায়। ভিজল শহর। দুপুরে যেন রাত নেমেছে! আকাশ কালো করে বৃষ্টি তিলোত্তমার বিভিন্ন অংশে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়। প্রায় ৭০-৮০ কিলোমিটার গতিবেগে ঝড়। শুধু কলকাতা নয়, নদিয়া, হাওড়া, হুগলি-সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির ফলে অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলবে বলেই আশাবাদী আবহাওয়াবিদদের একাংশ।
আরও পড়ুন:
দীর্ঘ কয়েকদিন ধরে সূর্যের তাপে পুড়ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। সূর্যের তেজের সঙ্গে বাতাসে আর্দ্রতা অস্বস্তি আরও বাড়িয়েছিল। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ থেকে মুখ ফিরিয়ে ছিল বৃষ্টি। অবশেষে আজ, শুক্রবার দুপুরে আকাশ কালো করে বৃষ্টি নামে মহানগরে। ঝড়-বৃষ্টিতে রফি আহমেদ কিদোয়াই মোড়ে গাছ পড়ে। তার ছিঁড়ে পড়েছে। যান চলাচল বিঘ্নিত হয়েছে। পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছে বড় কোনও বিপদ ঘটেনি। এ দিকে বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দর। প্রবল ঝড়ের কারণে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ছাউনির অনেকটা অংশ খুলে গিয়েছে। বৃষ্টি ও ঝড়ের জন্য যানচলাচল ও জন সাধারণের কাজ কিছুটা ব্যাহত হলেও কোনও বড় সমস্যার খবর আসেনি। শুধু কলকাতা নয়, লাগোয়া জেলা হুগলি ও হাওড়াতেও মুষলধারে বৃষ্টি হয়েছে। নদিয়ার কল্যাণী ও হরিণঘাটাতেও শুরু হয় মুষলধারে বৃষ্টি। দুপুর দুটো নাগাদ ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। তারপরই শুরু হয় প্রবল ঝড়। ঝড়ের মাঝেই শুরু হয় বৃষ্টি।

উল্লেখ্য, আজ বিকেলের পর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। দু-এক জায়গায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। থাকবে বজ্রপাতের আশঙ্কা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ হতে পারে। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল