Bengal Election 2026

সবথেকে বেশি দেবাংশুর চুঁচুড়ায়, কম মেটিয়াবুরুজে! কোথায় কত রাউন্ড গণনা?

এদিকে গণনাকেন্দ্রের নিরাপত্তায় যে কোনও রকম ঢিলেমি সহ্য করা হবে না। তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ২৩:৪০

options
link
সবথেকে বেশি দেবাংশুর চুঁচুড়ায়, কম মেটিয়াবুরুজে! কোথায় কত রাউন্ড গণনা?
কমিশনের কন্ট্রোল রুমে মনোজ আগরওয়াল। ফাইল ছবি।

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে ২৯৩টি বিধানসভার ভোট (Bengal Election 2026) গণনা। পরিবর্তন নাকি প্রত্যাবর্তনের পক্ষে মানুষের রায়, তা বেলা গড়ালেই স্পষ্ট হবে। ইতিমধ্যে ভোট গণনা নিয়ে চূড়ান্ত সতর্ক নির্বাচন কমিশন। কোথাও কোনও খামতি রাখা হচ্ছে না। গণনায় সাহায্য করতে ইতিমধ্যে বিশেষ কাউন্টিং অবজার্ভার নিয়োগ করেছে কমিশন। শুধু তাই নয়, কয়েকটি জায়গায় থাকবেন বিশেষ কাউন্টিং পর্যবেক্ষকরাও। কিন্তু এরপরেও চুঁচুড়ায় ফল ঘোষণা হতে দেরি হতে পারে। দ্রুত ফলাফল স্পষ্ট হতে পারে মেটিয়াব্রুজ, সপ্তগ্রাম এবং বিজপুরে।

Advertisement

কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার রাজ্যের ৭৭টি গণনা কেন্দ্রে ফলতা বাদে রাজ্যের ২৯৩টি আসনের জন্য ভোট গণনা হবে। মোট ৪৫৮টি কাউন্টিং হল ইতিমধ্যেই প্রস্তুত। সোমবার কয়েক রাউন্ডে এই গণনা হবে। এরমধ্যে সবথেকে বেশি রাউন্ড গণনা হবে চুঁচুড়ায়। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে ২৭ রাউন্ড গণনা হবে। যা সবথেকে বেশি। ফলে চুঁচুড়ার ফল প্রকাশ হতে বেশ কিছুটা দেরি হতে পারে। উল্লেখ্য, চুঁচুড়া বিধানসভায় এবার তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে বিজেপির প্রার্থী সুবীর নাগ। তবে সবার নজর রয়েছে দেবাংশুর উপরেই। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে সবথেকে কম রাউন্ড গণনা হবে মেটিয়াব্রুজ, সপ্তগ্রাম এবং বিজপুরে। কমিশনের তথ্য অনুযায়ী, মেটিয়াব্রুজে ১০ রাউন্ড, সপ্তগ্রামে ১০ রাউন্ড এবং বিজপুরে ১০ রাউন্ড গণনা হবে। পাশাপাশি ভবানীপুরে ইভিএমের গণনা হবে মোট ২০ রাউন্ড। এবার গোটা দেশের নজর রয়েছে এই কেন্দ্রের দিকে। একদিকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ইভিএম গণনা হবে মোট ১৮ রাউন্ড। এই কেন্দ্রেও বিজেপির প্রার্থী বিরোধী দলনেতাই। 

Advertisement

রাজ্যের ৭৭টি গণনা কেন্দ্রে ২৯৩টি আসনের জন্য ভোট গণনা হবে। মোট ৪৫৮টি কাউন্টিং হল ইতিমধ্যেই প্রস্তুত। সোমবার কয়েক রাউন্ড এই গণনা হবে। এরমধ্যে সবথেকে বেশি রাউন্ড গণনা হবে চুঁচুড়ায়। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে ২৭ রাউন্ড গণনা হবে। যা সবথেকে বেশি। ফলে চুঁচুড়ার ফল প্রকাশ হতে বেশ কিছুটা দেরি হতে পারে। অন্যদিকে সবথেকে কম রাউন্ড গণনা হবে মেটিয়াব্রুজ, সপ্তগ্রাম এবং বিজপুরে। কমিশনের তথ্য অনুযায়ী, মেটিয়াব্রুজে ১০ রাউন্ড, সপ্তগ্রামে ১০ রাউন্ড এবং বিজপুরে ১০ রাউন্ড গণনা হবে।

Bengal Election 2026: Counting arrangement details

এদিকে গণনাকেন্দ্রের নিরাপত্তায় যে কোনও রকম ঢিলেমি সহ্য করা হবে না। তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। শুধু তাই নয়, জেলা নির্বাচনী আধিকারিকদেরও এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কেউ গণনা কেন্দ্রের মধ্যে ঢুকতে পারবে না বলেও কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.