বঙ্গ বাজেট ২০২৬
Bengal Budget 2026

স্বপনের বাজেটে নতুন পাঁচ জেলা গঠনের প্রস্তাব, তৈরি হবে ৭ পুরসভাও, উপকৃত হবেন আমজনতা

স্বপন দাশগুপ্তের ঘোষণা অনুযায়ী, প্রশাসনিক এবং নিরাপত্তা জনিত সুবিধার জন্যই এহেন সিদ্ধান্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৫:০৮

options
link
স্বপনের বাজেটে নতুন পাঁচ জেলা গঠনের প্রস্তাব, তৈরি হবে ৭ পুরসভাও, উপকৃত হবেন আমজনতা
বিধানসভায় অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী।

বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (Bengal Budget 2026) কল্পতরু শুভেন্দু অধিকারী সরকার। ডিএ থেকে নিয়োগ, একাধিক একগুচ্ছ বড় ঘোষণা। একই সঙ্গে নতুন পাঁচটি জেলা তৈরির প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। এছাড়াও বেশ কয়েকটি মহকুমা এবং পুরসভা তৈরির প্রস্তাবও এদিন অর্থমন্ত্রী তাঁর বাজেটে প্রস্তাব দিয়েছেন। স্বপন দাশগুপ্তের ঘোষণা অনুযায়ী, প্রশাসনিক এবং নিরাপত্তা জনিত সুবিধার জন্যই এহেন সিদ্ধান্ত। শুধু তাই নয়, এই প্রস্তাব কার্যকর হলে সাধারণ মানুষও উপকৃত হবেন বলে দাবি অর্থমন্ত্রীর।

Advertisement

পূর্বতন তৃণমূল সরকারের আমলে সুন্দরবন, বসিরহাট নতুন জেলা করা হবে বলে একাধিক সময় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা কার্যকর হয়নি।

এক নজরে নতুন জেলাগুলি-

Advertisement

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের ঘোষণা অনুযায়ী, পাঁচটি নতুন জেলা তৈরি করা হবে। পাঁচটি জেলা হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে সুন্দরবন, বসিরহাট নতুন জেলা করা হবে বলে একাধিক সময় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা কার্যকর হয়নি। রাজ্যে মসনদে বদল এসেছে। মানুষের রায়ে তৈরি হয়েছে বিজেপি সরকার। সরকার তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Bengal Budget 2026) পেশ করছে। আর সেখানেই কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগকে নতুন জেলা তৈরির প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

Advertisement

একনজরে নতুন পুরসভা –

নতুন জেলার পাশাপাশি সাতটি নতুন পুরসভা তৈরির প্রস্তাব দেন অর্থমন্ত্রী। তিনি জানান, শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। মূলত মানুষ যাতে নাগরিক পরিষেবা দ্রুত পান সেই কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত বলেও উল্লেখ তাঁর। পাশাপাশি গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরি করা হবে বলেও এদিন প্রস্তাব অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.