Total health Mission

বঞ্চনার অভিযোগের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পের ২০০ কোটি টাকা এল রাজ্যের কোষাগারে

কোন প্রকল্পে টাকা পেল রাজ্য?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০২৩, ২০:৫০

options
link
বঞ্চনার অভিযোগের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পের ২০০ কোটি টাকা এল রাজ্যের কোষাগারে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া এখনও মেটেনি। তবে এর মধ্যে শিক্ষাক্ষেত্রে সুখবর পেল রাজ্য। সমগ্র শিক্ষা মিশন (Total Education Mission) খাতে কেন্দ্রের থেকে ২০০ কোটি টাকা পেল রাজ্য। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে রাজ্যকে এই অর্থ দেওয়া হয়েছে।

Advertisement

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে সমগ্র শিক্ষা মিশন খাতে মোট ১৪০০ কোটি টাকা বরাদ্দ মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। এই অর্থ মোট আটটি দফায় দেওয়া হবে রাজ্যকে। যার প্রথম দফাতেই মিলেছে এই ২০০ কোটি টাকা। অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে আরও ১২০০ কোটি টাকা পাবে রাজ্যের সমগ্র শিক্ষা মিশন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সাগরে ব্রহ্মতেজ! চিনকে চিন্তায় ফেলে বঙ্গোপসাগরে উড়ল ব্রহ্মস মিসাইল]

সমগ্র শিক্ষা মিশনের অধীনে বহু প্রকল্প চলে। সেগুলির কার্যকর করতে অর্থ ব্যয় করা হয় এই বরাদ্দ থেকে। স্কুলগুলিকে কম্পোজিট অনুদান, পার্শ্বশিক্ষকদের বেতন, গ্রন্থাগার অনুদান, ল্যাবরেটরি অনুদান, স্কুলগুলিকে টিচিং-লার্নিং ম্যাটেরিয়াল দেওয়া, স্কুল শিক্ষক ও পড়ুয়াদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া-সহ স্কুলশিক্ষার সার্বিক উন্নয়নে অনেক কিছুই রয়েছে সমগ্র শিক্ষা মিশনের আওতায়।

Advertisement

[আরও পড়ুন: মারাঠা সংরক্ষণ: বিষপান ৩ আন্দোলনকারীর, আজ শিণ্ডের ডাকে সর্বদলীয় বৈঠক]

তাৎপর্যপূর্ণভাবে সমগ্র শিক্ষা মিশনের টাকা পেলেও অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পে হাজার হাজার কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের। ১০০ দিনের কাজের টাকার দাবিতে ইতিমধ্যেই দিল্লি অভিযান করে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতায় ধরনাও দিয়েছেন তিনি। তবে এখনও কেন্দ্রের তরফে ওই টাকার ব্যাপারে সদুত্তর কিছু মেলেনি।এই পরিস্থিতিতে বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রের বিরুদ্ধে বড়সড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। ঠিক সেদিনই ২০০ কোটি এল রাজ্যের কোষাগারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.