দশমীর দিন বিসর্জনের সময় বাড়াল রাজ্য

৬টা নয়, রাত ১০টা পর্যন্ত দেওয়া যাবে বিসর্জন৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৭, ১০:৪০

options
link
দশমীর দিন বিসর্জনের সময় বাড়াল রাজ্য
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় বাড়াল রাজ্য সরকার। সন্ধ্য ছ’টার বদলে রাত দশটা পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে বলে আদালতে জানিয়েছেন রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল। তবে পঞ্জিকা মতে দশমী তিথি অনুযায়ী রাত ১.৩৬টা পর্যন্ত বিসর্জনের সময় রাখার আবেদন জানানো হয়েছে আদালতে। মামলাকারীর আইনজীবী এই আবেদন রাখেন।

Advertisement

এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১ অক্টোবর একাদশীর দিন মহরম হওয়ায় দশমীর দিন সন্ধ্যা ছ’টার মধ্যে বিসর্জন সেরে ফেলতে হবে৷ নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতার সবক’টি পুজো কমিটির প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, দশমীর দিন সন্ধে ৬টা পর্যন্ত বিসর্জন পর্ব চলতে পারে। তবে একাদশীর দিন কোনও পুজো কমিটি প্রতিমা নিরঞ্জন করতে পারবে না। কারণ, ওই দিন মহরম। তাই সেদিন প্রতিমা বিসর্জনের অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার।

Advertisement

যদিও শুধু একদিন নয়, প্রতিমা নিরঞ্জনের অবকাশ থাকছে লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত। কিন্তু রাজ্য সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে৷ রাজ্যের বিরুদ্ধে মামলার হুমকি দেয় বিজেপি। একধাপ এগিয়ে পুজো কমিটিগুলিকে কার্যত নির্দেশিকা অগ্রাহ্য করার আবেদন জানায় আরএসএস। কেন পুজো কমিটিকে ১ অক্টোবর নিরঞ্জনের অনুমতি দেওয়া হবে না তা নিয়ে সুর চড়ায় হিন্দু সংহতিও।

Advertisement

প্রশাসনের তরফে জানানো হয়, দশমীর সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ি ও ছোট পুজো কমিটি প্রতিমা বিসর্জন করতে পারবে। ১ অক্টোবর মহরম। ওইদিন বিসর্জন বন্ধ রেখে ২ অক্টোবর থেকে লক্ষ্মীপুজোর আগের দিন অর্থাৎ ৪ অক্টোবর পর্যন্ত আবার নিরঞ্জন পর্ব চলবে। সেরা প্রতিমা নিয়ে গত বছরের মতো ৩ অক্টোবর রেড রোডে হবে কার্নিভাল। মহরমের শোভাযাত্রা এবং দুর্গাপুজোর নিরঞ্জন নিয়ে যাতে কোনও অশান্তি না হয় তার জন্য এই সিদ্ধান্ত বলে জানায় প্রশাসন।

তবে প্রবল বিতর্ক ও একের পর এক মামলার পর শেষ পর্যন্ত বিসর্জনের ‘ডেডলাইন’ বাড়াল রাজ্য৷ কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে রাত ১.৩৬ মিনিট পর্যন্ত বিসর্জন দেওয়া যায় কি না, সেই বিষয়টিই রাজ্যকে ভেবে দেখতে বলেন। মুম্বই পুলিশের তুলনাও টানেন তিনি। সোমবার মামলার পরবর্তী শুনানি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.