রাজ্যজুড়ে শিল্পস্থাপন, কর্মসংস্থান সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য মন্ত্রিসভার। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বিপুল কর্মসংস্থানের দিশা রচনা করা হয়েছে। বিভিন্ন কোম্পানিকে ৪৬৩.১৪ একর এবং ৬৩৯৭.২৩ বর্গফুট জমি সম্বলিত ডাব্লুবিআইডিসিএল-এর আটটি শিল্পপার্কের ২৪টি শিল্প ইউনিটের জমি লিজ হোল্ড বন্টনের প্রস্তাবে শিলমোহর দেওয়া হয়। এর ফলে ৬২,৭১২ জনের কর্মসংস্থান হবে। পাশাপাশি ডাব্লুবিআইআইডিসি-র চারটি শিল্পপার্কে ৯টি শিল্প ইউনিটের জন্য ৭৮.১৭৮৬ একর জমি দেওয়া হচ্ছে। যার ফলে ৫,৮৭২ জনের কর্মসংস্থান হবে।
আরও পড়ুন:
এ ছাড়া এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নিষিদ্ধ মাদকের প্রবেশ রুখতে ও নেশামুক্ত ভারত গড়ে তুলতে রাজ্যে অ্যান্টি নারকোটিক টাস্ক ফোর্স গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তার তত্ত্বাবধানে এই আন্টি নারকোটিক টাস্ক ফোর্স গড়ে তোলা হবে।
বৈঠকে চা বাগানগুলিতে চা পর্যটন ও অন্যান্য ব্যবসায়িক কাজের জন্য ব্যবহারযোগ্য জমির পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চা বাগানগুলির ১৫ শতাংশ জমি অন্যান্য ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে। তবে সর্বোচ্চ সীমা হবে ১৫০ একর। পরিবেশগত সমস্যার কারণে বর্তমানে ‘চা পর্যটন ও আনুষাঙ্গিক ব্যবসা নীতি ২০১৯’-এর সংশোধন করা হবে। আলিপুরদুয়ারে সঙ্কোষ চা-বাগানের প্রায় ১১৮.৪২ একর জমি ফের নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার। এ ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ এসআইবি-র একটি ফ্রন্টিয়ার চেক-পোষ্ট ও ওসিআর কমপ্লেক্স স্থাপনের জন্য জলপাইগুড়ি জেলার চামুরচি চা বাগানের ০.৬৯ একর জমিও ফিরিয়ে নিচ্ছে রাজ্য।
পাশাপাশি মালদহ জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে রাস্তা এবং সীমান্ত বেড়া দেওয়ার জন্য ১৩.৯১৪১ একর সরকারি খাস জমি দেওয়া হল বিএসএফকে। এ ছাড়াও একাধিক দপ্তরে পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। পদক বিজয়ী ক্রীড়াবিদ পুজা দাস-কে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। বৈঠকে ‘পশ্চিমবঙ্গ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষ (কর্মচারীদের পিএফ নিয়ন্ত্রণ) আইন ১৯৮৩’ অনুসারে ২১টি বিশ্ববিদ্যালয়ের পিএফ সংক্রান্ত বিষয়গুলো একত্র করা-সহ বিভিন্ন বিষয়ে সুসংহত করার জন্য ‘দি ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটিস ল’জ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ পেশ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যা রুখতে সরকারের ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, শুভেন্দুর বৈঠকে NCPI সাংসদ মিতালি বাগ
-
চলন্ত ট্রেন থেকে ধাক্কায় মৃত্যু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির, ‘কাক তাড়াচ্ছিলাম’, বললেন অভিযুক্ত
-
পর্দায় এবার ‘জাতির জনক’ মনোজ বাজপেয়ী, গান্ধীর জীবনের কোন একুশ দিনের গল্প বলবে ছবিটি?
-
৫ ঘণ্টা মুখের উপর আস্ত মৌচাক! বিশ্বরেকর্ড ভারতীয় যুবকের, দেখুন ভয়ংকর ভিডিও
-
প্রাণহানির পর টনক নড়ল! কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের হোটেলগুলির ‘স্বাস্থ্যে’ নজর প্রশাসনের